করোনা-বিপত্তি, ঢাকায় আটকা পড়েছেন তিন বিদেশি ফুটবলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ২০:৫১আপডেট : ১২ মার্চ ২০২০, ২০:৫১

মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। এএফসি কাপে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে। হারের বেদনা নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা বিমানবন্দরে গেলেও সবাই বিমানে চাপতে পারেননি! দলের তিন বিদেশি খেলোয়াড় ঢাকায় আটকা পড়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে অনেক দেশই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। সেই অনুযায়ী মালের বিমানবন্দরও আপাতত বন্ধ। টিসি স্পোর্টসের কোচ ও খেলোয়াড়দের কলম্বো হয়ে মালেতে ফিরে যাওয়ার কথা। কিন্তু মালের বিমানবন্দর বন্ধ থাকায় কোচ ও খেলোয়াড়েরা কলম্বোতে থেকে গেছেন। তাদের শ্রীলঙ্কার ভিসা নেওয়া আছে বলে কলম্বোতে থাকতে পারছেন।

কিন্তু শ্রীলঙ্কার ভিসা না থাকায় দলের দুই মিসরীয় ও এক পাকিস্তানি খেলোয়াড় ঢাকায় আটকা পড়েছেন।

বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক বলেছেন, ‘মালের বিমানবন্দর বন্ধ থাকায় টিসি স্পোর্টসের সবাই ভিসা নিয়ে কলম্বোতে গেছে। তবে তিন বিদেশির ভিসা না হওয়ায় তারা যেতে পারেনি। এখন তারা বিকল্প রুট খুঁজবে।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম