জাপানের প্রধানমন্ত্রীর আশা, টোকিও অলিম্পিক হবে

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২০, ১০:৪০আপডেট : ১৫ মার্চ ২০২০, ১০:৪৫

প্রধানমন্ত্রী শিনজো আবে।     মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে একে একে বন্ধ হয়ে যাচ্ছে সবগুলো ক্রীড়া ইভেন্ট। সামনেই টোকিও অলিম্পিক। করোনা আতঙ্কে এই ইভেন্টটিও হবে কি না, তা নিয়ে রয়ে গেছে সংশয়। তবে সেটি মাঠে গড়াতে এখনও হাতে রয়েছে ৪ মাস। তাই টুর্নামেন্টটি জুলাইয়ে যথা সময়ে হবে বলেই আশা আয়োজক দেশ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের।    

যদিও চূড়ান্ত সিদ্ধান্তটা আন্তর্জাতি অলিম্পিক কমিটির। চীনের মতো জাপানে সংক্রমণের অবস্থাও আশঙ্কাজনক ভাবে বেড়েছে। আক্রান্ত পাওয়া গেছে ১ হাজার ৪০০ জনেরও বেশি। মারা গেছেন ২৮জন! কিন্তু জাপানের প্রধানমন্ত্রী আবে হাল ছেড়ে দিচ্ছেন না মোটেও, ‘আমরা সংক্রমণের বিস্তার কাটিয়ে উঠতে পারবো। একই সঙ্গে কোন সমস্যা ছাড়াই পরিকল্পনামাফিক অলিম্পিক আয়োজন করতে পারবো বলে মনে করি।’

অবশ্য এই করোনা আতঙ্কের প্রভাব যে অলিম্পিকে পড়েনি, ব্যাপারটা মোটেও তেমন নয়। ঝুঁকি এড়াতে গ্রিসের অলিম্পিয়ায় দর্শক ছাড়া হয়েছে মশাল প্রজ্জ্বলন। অবশ্য গ্রিসের বাকি অংশের মশাল রিলের আনুষ্ঠানিকতা সাড়া যায়নি। দর্শক জমে যাওয়ার আশঙ্কায় বাতিল করা হয়েছে সেটিও। জাপানে মশাল রিলে শুরু হওয়ার কথা ২৬ মার্চ। আয়োজক দেশটি অবশ্য সংক্রমণ ঝুঁকি এড়ানোর কৌশল মাথায় নিয়েই রিলের আনুষ্ঠানিকতা সাড়তে চাচ্ছে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম