মেসিকে নিয়ে গুজব, যা বললেন আর্জেন্টাইন ফরোয়ার্ড

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২০, ১১:২৬আপডেট : ১৫ মার্চ ২০২০, ১১:৩৫

মেসির সঙ্গে রোনালদিনহো। বার্সেলোনায় রোনালদিনহোর সঙ্গে নিজের সোনালী অতীতটা কাটিয়েছেন লিওনেল মেসি। সেই সতীর্থই এখন প্যারাগুয়ের জেলে বন্দী। এমন ঘটনায় মেসি মর্মাহত, কিন্তু গুজব ছড়িয়েছিল সাবেক সতীর্থকে ছাড়াতে সব চেষ্টাই নাকি করছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু কীসের কী? গুজবের ডালপালা মেলার আগে মেসি জানিয়ে দিয়েছেন, এই ধরনের বানোয়াট গল্পে খুবই বিরক্ত হয়েছেন তিনি। বলেছেন এমন কোন ইচ্ছেই নেই তার।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের দাবি, এমন খবরে যারপরনাই খুবই বিরক্ত মেসি। তারা বলেছে, ‘রোনালদিনহোর খবরে মেসি খুবই মর্মাহত। কিন্তু জেল থেকে রোনালদিনহোকে ছাড়াতে কোন ধরনের আর্থিক বা আইনি সহায়তার পদক্ষেপ মেসি নেননি।’

সেখানে আরও বলা হয়েছে, ‘মেসি তার আইনজীবীকে এই মামলায় কাজে লাগানোর কোন উদ্যোগ নেননি। এমনকি রোনালদিনহোর জামিনের জন্য ৪ মিলিয়ন ইউরো খরচেরও কোন সিদ্ধান্ত নেননি।’

পেরুভিত্তিক সংবাদমাধ্যম লিবেরোই প্রথমে এমন খবর প্রকাশ করেছিল। সেখানে দাবি করা হয়, রোনালদিনহোর সঙ্গে সুসম্পর্কের কারণে মেসি ৪ মিলিয়ন ইউরো ব্যয় করতে আগ্রহী। যদিও সেসব নাকচ করে দিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম