করোনা বিষয়ক কোন তথ্যই দেবে না সাম্পদোরিয়া!

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২০, ১৫:১৩আপডেট : ১৫ মার্চ ২০২০, ১৫:২২

করোনা বিষয়ক কোন তথ্যই দেবে না সাম্পদোরিয়া! ইউরোপের দেশগুলোর মধ্যে করোনার ভয়াল থাবা পড়েছে ইতালিতে। মৃতের সংখ্যাও বেশি। এছাড়া সিরি আ’র ক্লাবগুলোর মধ্যেও আক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে ধীরে ধীরে। ইতালিয়ান শীর্ষ লিগটি ৩ এপ্রিল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে সংক্রমণের ঝুঁকি এড়াতে। এর পরেও এক সাম্পদোরিয়াতেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাতে।

সর্বশেষ করোনা ভাইরাসে পজিটিভ হয়েছেন ফাবিও দিপাওলি ও বার্তোজ বেরেজিনস্কি। আক্রান্তের সংখ্যা বেশি হওয়াতে ক্লাবটিও বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে। সাম্পদোরিয়া তাই করোনা বিষয়ক আর কোন তথ্য দেবে না বলে ঘোষণা দিয়েছে। যাতে করে ‘তথ্য ফাঁস’ ও আতঙ্ক না ছড়ায়। ক্লাবটি অবশ্য বলছে, সবাই ভালো আছে।

এর আগে ইন্সটাগ্রামে করোনায় আক্রান্তের খবরটি জানান দিপাওলি, ‘দুর্ভাগ্যবশত আমি কোভিড-১৯ এ পজিটিভ হয়েছি। সঙ্গে আমি এও নিশ্চিত করছি, আমি ভালো আছি।  বলতেই হচ্ছে এই অদৃশ্য দানব নির্বিচারে আমাদের ক্ষতি করছে। তবে সঠিক নির্দেশনা অনুসরণ করলে, আমরা বিজয়ী হতে পারবো, আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরতে পারবো।’

সাম্পদোরিয়ার আরও ৫জন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন-মানোলো গাব্বিয়াদিনি, ওমার কোলে, আলবিন একদাল, আন্তোনিও লা গুমিনা ও মর্তেন থর্সবি। সিরি আ’তে বাকি আক্রান্তরা হলেন-জুভেন্টাসের দানিয়েলে রুগানি, ফিওরেন্তিনার দুসান ভ্লাহোভিচ, জার্মান পেজেল্লা ও প্যাট্রিক কুত্রোন।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম