ইউরো পেছানোর পক্ষে ইতালিয়ান এফএ

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২০, ১৭:০৩আপডেট : ১৬ মার্চ ২০২০, ১৭:০৫

ইউরো পেছানোর পক্ষে ইতালিয়ান এফএ এই বছরের ইউরো মাঠে গড়াতে এখনও অনেক সময় বাকি। ১২ জুন শুরু হওয়ার কথা। কিন্তু এর আগেই ২০২০ ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ পেছানোর রব তুলেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। অবশ্য এর জন্য দায়ী করোনাভাইরাস!

ইউরোপের দেশগুলোর মধ্যে সবার আগে ফুটবল লিগ (সিরি ‘আ’) স্থগিত করেছে ইতালি। আর এই লিগই ইউরো পেছানোর দাবি তোলার কারণ। স্থগিত লিগ দেরিতে শুরু হলে তা যে শেষও হবে দেরি করে।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনার আশা পরে শুরু করলে সিরি ‘আ’ শেষ করতে লেগে যাবে ৩০ জুন পর্যন্ত। অর্থাৎ নির্ধারিত সূচির এক মাস পরে গিয়ে শেষ হবে। আবার প্রয়োজন পড়লে একমাস সময় বাড়তেও পারে। স্পোর্টমিডিয়াসেট টিভিকে গ্রাভিনা বলেছেন, ‘উয়েফাকে আমরা ইউরো পেছাতে বলবো।’ পেছানোর যৌক্তিকতাও তিনি তুলে ধরেছেন, ‘আমরা সিরি  আ-র শেষটা দেখতে চাই। কারণ ক্লাবগুলোর ত্যাগস্বীকার ও এত বিনিয়োগের পর এটাই ন্যায্য ও সঠিক কাজ হবে।’

উয়েফা জরুরি সভায় বসবে মঙ্গলবার। সেখানেই এমন দাবি তুলতে যাচ্ছে ইতালিয়ান এফএ। এর আগে বলা হয়েছিল, সিরি ‘আ’ হয়তো শেষ করা যাবে না। সেক্ষেত্রে বিকল্প হিসেবে প্লে-অফের মাধ্যমে অথবা বিজয়ী ছাড়া মৌসুম শেষ করার কথা উঠেছিল। এমনকি বর্তমান পয়েন্ট টেবিলকে চূড়ান্ত ধরেও লিগ শেষ করার কথা শোনা গিয়েছিল।

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম