রোমানের কারণেই আর্চারি ক্যাম্প চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২০, ২২:৪২আপডেট : ১৬ মার্চ ২০২০, ২২:৪৬

রোমান সানা করোনাভাইরাসের কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব খেলা স্থগিত রাখা হয়েছে। সোমবার সচিবালয়ে মুজিববর্ষ উপলক্ষ্যে ক্রীড়াপ্রতিমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ফেডারেশনগুলোর কর্মকর্তাদের সভায় সবধরনের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে সব খেলা বন্ধ রাখলেও টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়ামে চলমান জাতীয় আর্চারি ক্যাম্প বন্ধ হবে না। বিশ্বে অনেক খেলা বন্ধ হলেও টোকিওতে অনুষ্ঠেয় অলিম্পিক গেমস নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। যদিও আয়োজকেরা নির্দিষ্ট সময়ে গেমস আয়োজনে আশাবাদী।

টোকিও অলিম্পিকে বাংলাদেশ থেকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন রোমান সানা। তাই নিবিড় অনুশীলনের স্বার্থে রোমানদের নিয়মিত অনুশীলন চালিয়ে নিতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী।

তবে এজন্য টঙ্গীর স্টেডিয়ামে হোম কোয়ারেন্টাইন করে আর্চারদের অনুশীলন হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সোমবার ফেডারেশনগুলোর সঙ্গে সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, ‘সামনে অলিম্পিক গেমস। তা স্থগিত হয়নি। রোমান সানা সরাসরি সেখানে খেলার সুযোগ পেয়েছে। তার প্রশিক্ষণ অব্যাহত রাখা প্রয়োজন। আর্চারি ফেডারেশনের সঙ্গে কথা হয়েছে যাতে হোম কোয়ারেন্টাইনের মতো পরিবেশ তৈরি করে সেভাবেই প্রশিক্ষণ চালানো হয়। সেখানে যেন বাইরের লোকজন ঢুকতে না পারে।’

শহীদ আহসানউল্লাহ স্টেডিয়ামে এখন ৩০ জনের মতো আর্চার আছেন। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীবউদ্দিন চপল বলেছেন, ‘নির্দেশনা পাওয়ার পর থেকে আমরা সেভাবেই প্রস্তুতি নিতে যাচ্ছি।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি