করোনায় আক্রান্ত হয়ে ক্ষমা চাইলেন তিনি

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২০, ১২:০৮আপডেট : ১৮ মার্চ ২০২০, ১২:৫৩

কোজো তাশিমা। ইউরোপ ও যুক্তরাষ্ট্র সফর করেছিলেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান কোজো তাশিমা। দেশে ফিরেই করোনায় পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন তিনি।

তাশিমা মঙ্গলবার বলেছেন, ‘আমার হাল্কা জ্বর আর নিউমোনিয়া আছে। এমনিতে আমি খুব ভালো আছি।’

এই ঘটনার পর তাশিমা জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, স্টাফ ও সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন। কারণ তিনি যে করোনায় আক্রান্ত, তা না জেনেই গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন কনফারেন্সে অংশ নিয়েছেন। তিনি ভাবছেন হয়তো তার থেকেও ভাইরাসটি ছড়িয়েছে অন্য কারও শরীরে।

তাশিমা আবার জাপানের অলিম্পিক কমিটিরও ভাইস চেয়ারম্যান! এই অবস্থায় টোকিও অলিম্পিক হওয়া নিয়ে সংশয় রয়েই গেছে। 

তাশিমা ইউরোপ ও যুক্তরাষ্ট্র সফরে ছিলেন ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। এই সময়ে আমস্টারডামে উয়েফার সাধারণ সভায় অংশ নেন। রবিবার জানতে পারেন সভাতে তার কাছেই বসা সার্বিয়ান ফুটবল প্রধান স্লাভিসা কোকেজা করোনায় পজিটিভ হয়েছেন। সেই আশঙ্কা থেকে নিজের টেস্ট করার পর তাশিমা নিজেও করোনায় পজিটিভ হন। একই সভায় থাকা সুইস ফুটবল প্রধান ডমিনিক ব্লাঙ্কেরও করোনা ধরা পড়েছে।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম