‘রাঁধুনী’ ডি কককে কোয়ারেন্টাইনে সঙ্গী চান স্টেইন

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২০, ১৬:৩১আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৬:৩৬

ডেল স্টেইন ও কুইন্টন ডি কক, দক্ষিণ আফ্রিকার জার্সিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে দেশে ফিরেছেন, ১৪ দিন স্বেচ্ছায় আলাদা থাকতে হবে মিচেল ম্যাকলেনাহানকে। নিউজিল্যান্ড পেসার বাড়ি ফিরলেও তাই তার স্ত্রী চলে গেছেন বাপের বাড়ি। কারণ একটাই, করোনাভাইরাস আতঙ্ক। স্ত্রী যেখানে বাড়ি ছেড়ে যাচ্ছেন, সেখানে ডেল স্টেইন কিনা সেলফ-কোয়ারেন্টাইনে সঙ্গী চাইছেন কুইন্টন ডি কককে!

কিন্তু কেন? ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে এই পেসার জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার ভালো রান্না করতে পারেন। সতীর্থদের মধ্যে কাউকে নিয়ে কোয়ারেন্টাইনে যেতে হলে স্টেইন ডি কককেই সঙ্গী হিসেবে চাইবেন।

ভারত সফর করে যাওয়া দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের এমনিতেই আলাদা থাকতে হচ্ছে। অধিনায়ক ডি ককও আলাদা থাকছেন। পিএসএল থেকে ফেরা স্টেইন কোয়ারেন্টাইনে তাকেই সঙ্গী হিসেবে চাইছেন, ‘কুইন্টন ডি ককের সঙ্গে কোয়ারেন্টাইনে যেতে পারলে ভালো লাগবে।’ তাকেই কেন বেছেন নিলেন ‍এমন প্রশ্নে স্টেইনের উত্তর, ‘ও আমার খুব পছন্দের একজন। যদি আপনি ও হোটেল রুমে যান, দেখবেন হয় সে মাছ ধরার ছিপ তৈরি করছে কিংবা মাছ ধরার ভিডিও দেখছে। অথবা দেখবেন রান্নার ভিডিও দেখছে।’

রান্না করা স্টেইনের খুবই অপছন্দের। আর এই জায়গাতেই ‘রাঁধুনী’ ডি কককে তার আরও পছন্দ। এই উইকেটকিপারের সঙ্গে ‘ঘরবন্দি’ থাকলে অন্তত রান্নার চিন্তা করতে হবে না তাকে, ‘রান্নার ব্যাপার-স্যাপার আমার খুব অপছন্দের। তাই ও থাকলে দারুণ হবে। একই সঙ্গে আমি ওর মাছ ধরার সব ভিডিও দেখে নিতে পারবো, আর ও সব খাবার রান্না করবে। ডি কক পুরোদস্তুর রাঁধুনী।’

ভারত সফরের মাঝপথ থেকে দেশে ফেরা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা এখন ‘ঘরবন্দি’। তাদের মতো নিউজিল্যান্ডের ক্রিকেটারদেরও স্বেচ্ছায় আলাদা থাকার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। কেন উইলিয়ামসনরা অস্ট্রেলিয়া সফরে একটি ওয়ানডে খেলেই দেশে ফিরেছেন। বাকি দুই ওয়ানডে স্থগিত করা হয়েছে।

/কেআর/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম