করোনার সঙ্গে লড়াই টেন্ডুলকারের চোখে টেস্ট ক্রিকেট

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২০, ২৩:২৭আপডেট : ১৯ মার্চ ২০২০, ২৩:৩০

শচীন টেন্ডুলকার ক্রিকেটের মানুষ শচীন টেন্ডুলকারের জীবন ও ভাবনা ক্রিকেটময়। তাই প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে সারা বিশ্বের যে লড়াই চলছে, সেটিকে তিনি তুলনা করেছেন টেস্ট ম্যাচের সঙ্গে।

টেস্ট ম্যাচে জিততে গেলে প্রথমে লাগে ধৈর্য, তারপর দলীয় প্রচেষ্টা। ‘আমাদের দুর্দান্ত লড়াই করতে হবে’ সবার উদ্দেশে এই সতর্কবাণী উচ্চারণ করে টেন্ডুলকার বলেছেন, ‘বিশ্ব যখন কভিড-১৯ মহামারির সঙ্গে লড়ছে, এটাই সম্ভবত সঠিক সময় যে আমরা ক্রিকেটের সবচেয়ে পুরোনো ও রাজকীয় সংস্করণের কাছ থেকে শিক্ষা নিতে পারি।’

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান ও শত সেঞ্চুরির মালিক  এমন আহ্বান জানিয়েছেন ভারতীয় ইংরেজি দৈনিক টাইম অব ইন্ডিয়ায় লেখা কলামে। টেন্ডুলকারের দৃষ্টিতে এই ভাইরাস যে প্রভাব ফেলেছে সেটি আমাদের সবার ধারণার বাইরে ছিল, তবে পাঁচদিনের টেস্ট ম্যাচের মতো কৌশল নিয়ে এগোলে অবশ্যই এটিকে পরাস্ত করা যাবে।

টেন্ডুলকার লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট আপনি যদি শ্রদ্ধার সঙ্গে খেলেন সেটির এমন পুরস্কার পান, যা আপনি ভাবতেও পারেন না। আপনি যখন পিচ ও কন্ডিশন বা বোলারদের বুঝতে পারেন না, তখন প্রতিরোধই হয়ে ওঠে আক্রমণের সেরা রূপ। ভালোভাবে প্রতিরোধে ঘুরে দাঁড়াতে ধৈর্যই এখন দরকার আমাদের।’

ভারতে এ পর্যন্ত ১৬৯ জন করোনা-আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, মৃতের সংখ্যা তিনজন। যদিও সারা বিশ্বে মারা গেছে ৯০০০ মানুষ। কিন্তু ভারতে দ্রুতগতিতে সংক্রমণ ছড়াচ্ছে।

ভারতের হয়ে ২০০ টেস্ট খেলে ৫১ সেঞ্চুরিতে ১৫ হাজার ৯২১ রানের মালিক বলছেন কভিড-১৯ ভাইরাস প্রতিরোধে সব দেশকে একযোগে কাজ করতে হবে। টেন্ডুলকার লিখেছেন, ‘ ক্রিকেটকে আমরা একটি রূপক হিসেবে নিতে পারি। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ব্যক্তিগত নৈপুণ্য হয়তো দলকে সাহায্য করতে পারে, কিন্তু টেস্ট ক্রিকেটে দরকার পার্টনারশিপ ও দল হিসেবে খেলা।’

টেস্ট ক্রিকেটে সব সময়ই ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে, এটি জানিয়ে ৪৬ বছর বয়সী ক্রিকেট কিংবদন্তি বলেছেন, ‘ আপনার প্রথম ইনিংসটা যদি ভালো না যায়, এখানে দ্বিতীয় ইনিংসটা পাচ্ছেন। ভিন্ন ভিন্ন দেশ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ভিন্ন ভিন্ন পর্যায়ে আছে। তবে সব দেশকে একটি দলের অংশ হয়ে লড়তে হবে।’ টেন্ডুলকার আশাবাদী যে করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্ববাসী জয়ী হবেই, ‘এই লড়াইটা লড়তে হবে সেসন ধরে ধরে এবং শেষটায় আমরাই বিজয়ী হবো।’

 

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম