‘উই কিক করোনা’ ক্যাম্পেইন দিয়ে অর্থ সাহায্য

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২০, ১৪:১৪আপডেট : ২২ মার্চ ২০২০, ১৬:১৯

রবার্ট লেভানদফস্কি। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় শুরু হয়েছে ‘উই কিক করোনা’ ক্যাম্পেইন। যে ক্যাম্পেইনে সাহায্যের হাত বাড়িয়েছেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানদফস্কি। স্ত্রী আনাকে সঙ্গে নিয়ে তিনি দান করেছেন এক ১০ লাখ ইউরো।

পোলিশ তারকা লেভানদফস্কি বিল্ডকে বলেছেন, ‘কঠিন এই পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি। আজ আমরা সবাই একই দলের হয়ে খেলছি। তাই সবারই এই লড়াইয়ে শক্তিশালী হতে হবে। আমরা যদি কাউকে সাহায্য করতে পারি, তাহলে সেটা করা উচিত।’

তিনি সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন, ‘এই পরিস্থিতির প্রভাব আমাদের সবার ওপর পড়ছে। এ কারণে আমাদের সবাইকে বিশেষজ্ঞদের নির্দেশনা মেনে চলা উচিত, যারা বিষয়গুলো ভালো জানে, তাদের কথা শোনা উচিত।। সবার দায়িত্বশীল হওয়া উচিত।’

সতীর্থ লিয়ন গোরেৎস্কা ও জশুয়া কিমিচও সাহায্যের হাত বাড়িয়েছেন এই ক্যাম্পেইনে। তারা যৌথভাবে এক মিলিয়ন ইউরো দান করেছেন। ম্যানচেস্টার সিটি উইঙ্গার লেরয় সানেও সাহায্যের হাত বাড়িয়েছেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম