বাসা থেকে বের হচ্ছেন না গলফার সিদ্দিকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২০, ১৯:৫৮আপডেট : ২২ মার্চ ২০২০, ২০:০৩

দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান মালয়েশিয়ার টুর্নামেন্ট শেষে গত ৫ মার্চ দেশে ফিরেছেন গলফার সিদ্দিকুর রহমান। এই মাসেই তার তিনটি টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল। থাইল্যান্ড ও ভারতের পর ঢাকায়ও ছিল এশিয়ান ‍ট্যুরের প্রতিযোগিতা। কিন্তু করোনাভাইরাস সব বাতিল করে দিয়েছে। এখন সিদ্দিকুর সচেতনাতার অংশ হিসেবে নিজ বাসাতেই স্বেচ্ছাবন্দি হয়ে আছেন। বাসা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বার্তাও দিয়েছেন বাংলাদেশের একমাত্র এশিয়ান ট্যুর জেতা গলফার।

বার্তায় সিদ্দিকুর বলেছেন, ‘করোনাভাইরাসের ভয়াবহতা এখন সারাবিশ্বে। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। যা বেড়ে এখন ২৪-এ। তবে আমরা সচেতন হয়েই পারি আমাদের রক্ষা করতে। আমি ও আমার পরিবার গত তিনদিন যাবৎ বাসায় অবস্থান করছি। আপনাদের অনুরোধ করছি আপনারাও যার যার বাসায় অবস্থান করেন।’

তার আরও পরামর্শ, ‘প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বরে হবেন না। ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করবেন। অপরিস্কার হাত দিয়ে নাক-মুখ কিংবা চোখ স্পর্শ করবেন না। হাঁচি-কাশি হলে অবশ্যই টিস্যু ব্যবহার করবেন। জনসমাগম পরিহার করুন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।’

বাংলা ট্রিবিউনকে সিদ্দিকুর বলেছেন, ‘মানুষ যেন সচেতন হয়। এজন্যই আমি ফেসবুকে বার্তা দিয়েছি। গত ৫ মার্চ ঢাকায় ফিরে কিছুটা ভয়ে ভয়ে ছিলাম। যদিও এখনও কোনও সমস্যা দেখছি না, তারপরেও আমি নিজে বাসা থেকে বের হচ্ছি না। তবে আমি সতর্ক বলতে পারেন। আর এখন তো করোনার কারণে বিশ্বের সব খেলাই স্থগিত।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম