বিজয় দিবস হকি মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৫, ১৮:১৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৮:১৮

হকি

দীর্ঘ ২২ মাস পর দেশের শীর্ষ হকি খেলোয়াড়দের আবারও মাঠে নামানোর সুযোগ করে দেওয়া ফুওয়াং-পলিমার লিমিটেড বিজয় দিবস হকি মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার।

পাঁচটি সার্ভিসেস দল, নারায়ণগঞ্জ জেলা ও রক্তিম সংঘ খেলবে ৮দিনব্যাপী এই টুর্নামেন্টে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ খেলবে ‘ক’ গ্রুপে আর ‘খ’ গ্রুপে খেলবে বাংলাদেশ বিমান বাহিনী, বিকেএসপি, রক্তিম সংঘ ও নারায়ণগঞ্জ।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকার প্রাইজ মানি, রানার্স-আপ দল পাবে ৩০ হাজার টাকা। এছাড়া সেরা খেলোয়াড় ও সর্বাধিক গোলদাতার জন্য রয়েছে ১০ হাজার টাকার পুরস্কার।

আজ সোমবার হকি ফেডারেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সহ-সভাপতি মীর্জা ফরিদ মিলু বলেন, ‘হকি আবার মাঠে গড়াচ্ছে এটিই এ মুহূর্তের সবচেয়ে ভালো খবর। দীর্ঘদিন পর আবার খেলোয়াড়দের মাঠে নামাতে পারছি। যেটি আমাদের জন্য আনন্দের বিষয়। আশা করি আর কোনও ছেদ পড়বে না হকির পথচলায়।’

ফেডারেশনের কোষাধ্যক্ষ কাজী মঈনুজ্জামান বলেন, ‘এ মুহূর্তে কোনও ক্লাবের হকি দল নেই। কারণ দলবদল হয়নি এখনো। তাই শুধু সার্ভিসেস দল ও স্বেচ্ছায় এগিয়ে আসা দুটি দল নিয়ে হবে বিজয় দিবস টুর্নামেন্ট। তবে দেশের শীর্ষ হকি খেলোয়াড়দের সবাই খেলছে এই টুর্নামেন্টে। এছাড়া সামনে রয়েছে দলবদল; তাই অন্যান্য খেলোয়াড়দেরও এ টুর্নামেন্টে খেলার ইচ্ছে রয়েছে।’

সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ফেডারেশন সদস্য হাজী মনোয়ার হেসেন, হাসান আলী, জাফরুল আহসান ও নূর হোসেন।                                                                                                                                                             

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের