করোনা আক্রান্তদের পাশে রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২০, ১৩:০৫আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৩:১৮

করোনা আক্রান্তদের পাশে রোনালদো করোনার দিনগুলিতে গুজব ছড়িয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও। গুজবের ধরন ছিল এমন- আক্রান্তদের সহায়তায় পর্তুগালে নিজের বিলাসবহুল হোটেলগুলিকে অস্থায়ী হাসপাতাল বানাচ্ছেন জুভেন্টাস ফরোয়ার্ড! কয়দিন যেতে না যেতে জানা গেলো, পুরোটাই ভুয়া খবর। এবার অবশ্য সত্যিই পাশে দাঁড়াচ্ছেন পর্তুগিজ যুবরাজ।

করোনায় আক্রান্তদের স্বাস্থ্যসেবায় ১ মিলিয়ন ইউরো দান করবেন রোনালদো ও তার এজেন্ট হোর্হে মেন্দেস। পুরো অর্থই কাজে লাগানো হবে লিসবনের সান্তা মারিয়া ও পোর্তোর সান্তো আন্তোনিওর হাসপাতালে। সেখানে আইসিইউ ইউনিটের সুবিধা বাড়াতেই এই অর্থদান করছেন জুভেন্টাস ফরোয়ার্ড।

করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য বেশি করে প্রয়োজন আইসিইউ। সেই ইউনিট স্থাপনে ভূমিকা রাখছেন রোনালদো। সান্তা মারিয়ার প্রেসিডেন্ট দানিয়েল ফেরো সাহায্যের খবরটি নিশ্চিত করে বলেছেন, ‘আমাদের সঙ্গে মেন্ডেস যোগাযোগ করেছেন। তিনি ও রোনালদো মুমূর্ষু রোগীদের জন্য দুটি ইউনিট স্থাপনে সহায়তা করবেন।’

এই ইউনিটে অনেক যন্ত্রপাতি প্রয়োজন করোনা রোগীদের সেবায়। বিশেষায়িত ফ্যান, মনিটর, ইনফিউশন পাম্প ও শয্যা; সব কিছুই এর অন্তর্ভুক্ত।

এখন পর্যন্ত ২ হাজার ৩০০ জনের বেশি আক্রান্ত হয়েছেন রোনালদোর দেশ পর্তুগালে। মারা গেছেন ৩৩জন। সরকার গত সপ্তাহেই লকডাউন করে দিয়েছে পুরো দেশ। এমনকি জনগণকে উদ্বুদ্ধ করতে দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সওসা চলে গেছেন আইসোলেশনে!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম