এতদিন পর স্বজনদের কাছে ফিরছেন ইয়ান

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২০, ১৮:৪১আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৮:৫০

সাবেক কিউই পেসার ইয়ান। সাবেক কিউই পেসার ইয়ান ও’ব্রায়েনের ঘরে ফেরায় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস! ওয়েলিংটন থেকে ইংল্যান্ডের তিনটি ফ্লাইটের টিকিট কাটলেও বাতিল হয়ে গেছে সবগুলো। এখন উপায়? অসুস্থ স্ত্রীর কাছে যেভাবেই হোক উড়ে যেতে হবে। কারণ তার স্ত্রী ফুসফুসের ব্যাধিতে আক্রান্ত। ফলে ভারাইসটিতে জীবন বিপন্ন হতে পারে তার।

কিন্তু বাস্তবতা যেমনটি দাঁড়িয়েছে, তাতে ইয়ান ও’ব্রায়েনের ঘরে ফেরা অসম্ভবই হয়ে দাঁড়িয়েছিল। রিফান্ডের টাকা ফিরে পেতে সময় লাগবে। তার ওপর নানা রকম লকডাউনে কিছু যে যোগারযন্ত্র করবেন, তারও উপায় নেই। ঘরে ফিরতে এখন সবচেয়ে দামি ফ্লাইটের টিকিটই প্রয়োজন। তাহলে উপায়? এই মহামারী পরিস্থিতিতে ব্রায়েন ব্যতিক্রমী এক উদ্যোগ নিলেন অনলাইনে। একটি পেজ খুললেন সাহায্য চেয়ে। বিনিময়ে কিছু কাজও করে দিতে চাইলেন। যে সময়ে মানুষ ঘরে বসে কাটাচ্ছে, তখন তিনি আশা করছিলেন অর্থের বিনিময়ে হলেও তা ফিরিয়ে দিতে। সেটি হতে পারতো ডেলিভারি ড্রাইভারের কাজ।

এর পর যা ঘটলো তা কল্পনার চেয়েও বেশি কিছু। অবিশ্বাস্য ঘটনা ঘটায় তাই কান্না ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ডের হয়ে খেলা সাবেক এই ক্রিকেটার। এমন বিপদে সাহায্য পেয়ে আপ্লুত কণ্ঠে তিনি বলেছেন, ‘এটা সত্যি, পরিস্থিতিটা আমার জন্য কঠিন ছিল। কারণ এসবে আমি অভ্যস্ত ছিলাম না। সকালে যখন ঘুম থেকে উঠি, মনে হচ্ছে তৃতীয় বা চতুর্থবার এমনটি হলো যে, আমি বিছানা ছাড়ার আগে কেঁদেছি। যারা সহায়তা করেছেন, তাদের সত্যিকার অর্থেই অনেক অনেক ধন্যবাদ। আমি ভাষাহীন, এখনও জানি না কী বলবো। আমি শুধু কৃতজ্ঞ... ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আমার স্ত্রীকে।’

নিউজিল্যান্ডে জন্ম নিলেও ব্রায়েন এখন স্ত্রী ও দুই কন্যাসহ থাকেন ইংল্যান্ডে। নিউজিল্যান্ডে এসেছিলেন পরিবারের কাছে। কিছুদিন আটকে থাকায় এখন বাড়ির উদ্দেশে নিউজিল্যান্ড ছেড়ে যাবেন আগামী ৫ এপ্রিল। ফ্লাইটের অপ্রতুলতা থাকায় এখন সবচেয়ে দামি ২ হাজার ২৫০ পাউন্ডের টিকিট কাটতে হচ্ছে তাকে।

/এফআইআর/
সম্পর্কিত
আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপের সেমিতে ভারতকে পেলো বাংলাদেশ 
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
অক্টোবরে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি
গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
রূপপুরে আগুনের পর বিদ্যুৎ-ইন্টারনেট স্বাভাবিক
রূপপুরে আগুনের পর বিদ্যুৎ-ইন্টারনেট স্বাভাবিক
মক্কা প্রতিরক্ষা চুক্তি: বাংলাদেশের কী লাভ, কী ঝুঁকি 
মক্কা প্রতিরক্ষা চুক্তি: বাংলাদেশের কী লাভ, কী ঝুঁকি 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা