কলম্বোতে ২২ দিন ধরে আটকা টিসি স্পোর্টস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২০, ১৯:০৮আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৯:২০

টিসি স্পোর্টস টিম। এএফসি কাপে বসুন্ধরা কিংসের কাছে ৫-১ গোলে হেরে শুরুটা ভালো ছিল না মালদ্বীপের টিসি স্পোর্টসের। ম্যাচের পর পরই তারা ঢাকা ছেড়েছিল। মালেতে যেতে হলে কলম্বো হয়ে যেত হতো। কিন্তু করোনাভাইরাসের লকডাউনে এখন কলম্বোতেই আটকে আছেন টিসি স্পোর্টসের খেলোয়াড়েরা।

সেখানকার স্থানীয় একটি হোটেলে বন্দী জীবন কাটছে সবার। ২২ দিন পার হলেও এখন পর্যন্ত দেশে ফিরতে পারেনি! কোভিড-১৯ এর কারণে শ্রীলঙ্কা ও মালদ্বীপ দুই জায়গাতেই চলছে লকডাউন। তাই তারা ইচ্ছে করলেও যেতে পারবেন না নিজ দেশে।

মালদ্বীপের স্থানীয় কোচ মোহাম্মদ নিজাম বাংলা ট্রিবিউনকে দুর্ভোগের কথা জানিয়ে বলেছেন,‘করোনার কারণে এখনও টিসি স্পোর্টসের খেলোয়াড়েরা কলম্বোর হোটেলে আছে। দুই দেশেই এখন লকডাউন চলছে। এখন তাদের দেশে ফেরাতে হলে বিশেষ বিমান ছাড়া উপায় নেই। ২২ দিন হয়ে গেলো দলটি দেশে ফিরতে পারছে না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান