করোনা মোকাবিলায় পরিচয় গোপন রেখে নেইমারের দান

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২০, ২৩:৫১আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২৩:৫৬

নেইমার। করোনাভাইরাস মোকাবিলায় অনেক তারকা ফুটবলারই অর্থ দান করছেন। যেন কঠিন এই পরিস্থিতি মোকাবিলা করা যায় সম্মিলিতভাবে। অবশ্য তাদের মধ্য থেকে ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করতে চেয়েছিলেন নেইমার। পরিচয় গোপন রেখে দান করেছেন ৭ লাখ ৭৫ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ কোটি ৫ লাখ টাকার কিছু বেশি।

প্যারিস সেন্ত জার্মেই তারকার এই দান যাচ্ছে দুটি জায়গায়। ইউনিসেফে যাবে একটি অংশ। আরেকটি যাবে নিজের দেশ ব্রাজিলে। পুরো অর্থই ব্যয় হবে করোনাভাইরাস মোকাবিলায়।

নেইমার অবশ্য এই অর্থটা দান করেছিলেন পরিচয় গোপন রেখে। কিন্তু ব্রাজিলিয়ান টেলিভিশন এসবিটি পরিচয় আর গোপন থাকতে দেয়নি। এসবিটি টিভির একটি অনুষ্ঠানেই জানানো হয় এসব তথ্য। তারা জানায়, ‘নেইমার আসলে পরিচয় গোপন রাখতেই বলেছিল। যেন এই দানের ব্যাপারে কোন কিছু জানানো না হয়। কিন্তু কেউ যখন এমন ভালো কিছু করে, তখন বিষয়টি সবাইকে জানানো প্রয়োজন বলে মনে করি।’

টেলিভিশন চ্যানেলটি মনে করে নেইমারের এই কাজটি বাকিদেরও অনুপ্রাণিত করবে, ‘আমাদের কাছে তথ্যটি ছিল। আমরা মনে করি, এই কাজটি সত্যিই ভালো ও ইতিবাচক। যা বাকি ক্রীড়াব্যক্তিত্ব এবং অন্যান্যদেরও অনুপ্রাণিত করবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম