২০ হাজার মানুষের পাশে থাকবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২০, ২০:৪১আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২০:৪৪

২০ হাজার মানুষের পাশে থাকবে বিসিবি করোনাভাইরাসের প্রভাবে স্থবির হয়ে আছে ক্রিকেটাঙ্গন। শুরু থেকেই ক্রিকেটারদের পাশে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার অসহায় ও গরিব মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ঢাকা ও ঢাকার বাইরে ২০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করবে।

বিসিবির নিজস্ব তহবিল থেকে অসহায়দের সাহায্য করার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘ক্রিকেট বোর্ডের তহবিল থেকে আমরা ২০ হাজারের মতো লোককে সাহায্য-সহযোগিতা করবো বলে ঠিক করেছি। কোথায় কিভাবে বন্টন হবে এ নিয়ে আলোচনা হচ্ছে। তবে আমরা পরিকল্পনা করেছি খাদ্যসামগ্রী প্যাকেট করে যেসব জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষ আছে, সেইসব জায়গায় আমরা বিতরণ করবো। কিছুদিনের মধ্যেই আমরা এই প্রক্রিয়া শুরু করতে পারব।’

ক্রিকেটারদের আর্থিক সাহায্যের পাশাপাশি হুইল চেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও আর্থিক ভাবে সাহায্য করবে বিসিবি। জালাল ইউনুস বলেছেন, ‘হুইল চেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকও আমরা কিছু আর্থিক সাহায্য করবো। তারা আমাদের কাছে আবেদন করেছে। বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করে আমরা ওদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। ‘

/আরআই/পিকে/

/পিকে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি