২০২১ সালের আগে মাঠে গড়াবে না আন্তর্জাতিক ফুটবল!

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২০, ১৪:৩৭আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৪:৪৭

২০২১ সালের আগে মাঠে গড়াবে না আন্তর্জাতিক ফুটবল! ফুটবলে করোনাভাইরাসের নেতিবাচক প্রভাবটা সুদূর প্রসারী। সংশ্লিষ্টদের কথায় তেমনটাই মনে হচ্ছে। এখন সব ধরনের ফুটবলই বন্ধ। অচিরেই ফুটবল শুরু করা যাবে, এমন আশাও করা যাচ্ছে না। কারণ শুধু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষাই নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে দেশগুলোর আন্তর্জাতিক ভ্রমণে স্থগিতাদেশ উঠিয়ে নেওয়ার বিষয়টিও।

এমন সব বিধি নিষেধের কারণে ফিফা সহ-সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি মনে করছেন, ২০২১ সালের আগে বেশির ভাগ আন্তর্জাতিক ফুটবলই আর শুরু করা যাবে না! তার মতে, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি পরিস্থিতিটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। শুধু বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি, নানা ধরনের প্রস্তুতির ব্যাপারই এখানে যুক্ত নয়, কত দ্রুত আন্তর্জাতিক ভ্রমণ স্বাভাবিক হতে পারে, সেটিও যুক্ত আছে।’

মার্চ, জুনের সূচিতে ফুটবল হওয়ার কথা থাকলেও এখন সবগুলোই স্থগিত। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে আলাদা উইন্ডো খোলা আছে, তবে মন্টাগলিয়ানির অনুমান সেই সূচিতেও সম্ভব নয় কোনো ফুটবল, ‘আমার মনে হয় ঘরোয়া ফুটবলই প্রাধান্য পাবে। সেপ্টেম্বর এখনও পরিকল্পনায় আছে,  তবে পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে, তাতে সেটি হওয়ার ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

তাহলে সম্ভাব্য সূচিটা কেমন হতে পারে? এমন প্রশ্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কনকাকাফেরও সভাপতি মন্টাগলিয়ানি বলেছেন, ‘আমি মোটামুটিভাবে নিশ্চিত যে ২০২১ সালের মার্চের উইন্ডোই এর জন্য ঠিক আছে। তবে মূল লক্ষ্যই থাকবে আমাদের ঘরোয়া লিগগুলি। তার পরে ইভেন্ট।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম