সতীর্থদের নিয়ে রোনালদোর মহৎ উদ্যোগ

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২০, ১৬:০৮আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৬:১৯

সতীর্থদের নিয়ে রোনালদোর মহৎ উদ্যোগ এখন পেশাদার ফুটবল ক্লাবগুলোরই বেহাল দশা। পরিস্থিতি সামলাতে বেতন কর্তণসহ স্টাফদের পাঠানো হচ্ছে সাময়িক ছুটিতে। করোনাকালে সৌখিন ক্লাবগুলোর অবস্থা তো আরও শোচনীয়। তবে ক্রিস্তিয়ানো রোনালদো এই ক্লাবগুলোর রক্ষায় উদাহরণ হয়ে থাকতে পারেন সবার কাছে। 

পর্তুগালে সৌখিন ক্লাবগুলো যাতে আর্থিক সঙ্কট মোকাবিলা করতে পারে, সেজন্য অনুদানের উদ্যোগ নিয়েছেন তিনি। ২০২০ ইউরোতে কোয়ালিফাই করায় ভালো পরিমাণের বোনাস পেয়েছিলেন পর্তুগিজ যুবরাজসহ দলের সবাই। এই অর্থের অর্ধেক অংশ ক্লাবগুলোকে অনুদান হিসেবে দিতে মনস্থির করেছেন জুভেন্টাস ফরোয়ার্ড। তার এই পদক্ষেপে সঙ্গী হচ্ছেন জাতীয় দলের সতীর্থরাও। সব মিলিয়ে এর পরিমাণ দাঁড়াচ্ছে ৪.৭ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ  ৪৩ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার ৫৮৮ টাকা প্রায়।

এর মূল উদ্যোক্তা যে পর্তুগিজ দলের অধিনায়ক রোনালদো। সেটি জানিয়েছেন দলটির মিডফিল্ডার বের্নার্ডো সিলভা, ‘আসলেই ওই একজন (রোনালদো), যে দুই-তিন আগে আমাদের এই পরিকল্পনার কথা জানায়। আমরা ২০২০ ইউরোতে কোয়ালিফাই করেছি, যেটা এখন ২০২১ সালে হবে। রোনালদোই আমাদের বলে, বোনাসের কিছু অংশ যেন অনুদান হিসেবে দিয়ে দেই।’

পর্তুগিজ ফুটবল ফেডারেশনও জানিয়েছে এমন মহৎ উদ্যোগের খবর। তারা বলেছে, এই সঙ্কটে সৌখিন ক্লাবগুলো যেন বেঁচে থাকতে পারে, সেজন্যই এই অর্থ অনুদানের ফান্ডে যাবে।

গত সপ্তাহে সৌখিন ক্লাবগুলোর মৌসুমের ইতি টেনে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। কোনো ধরনের চ্যাম্পিয়ন, প্রোমোশন ও রেলিগেশন ছাড়াই বাতিল করা হয়েছে মৌসুমটি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম