মাগুরা থেকে কাজ শুরু করলো সাকিবের ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২০, ১১:৪৬আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১১:৫২

মাগুরা থেকে কাজ শুরু করলো সাকিবের ফাউন্ডেশন করোনাকালে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তহবিল গঠন করেছে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কার্যক্রম এরই মধ্যে শুরু হচ্ছে সাকিবের নিজ জেলা মাগুরা থেকে।

নিজের জন্মস্থানে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করতে পেরে দারুণ তৃপ্ত সাকিব আল হাসানও। যুক্তরাষ্ট্র থেকেই এই ফাউন্ডেশনের কর্মকাণ্ড এগিয়ে নিতে নির্দেশনা দিচ্ছেন। একের পর এক ভিডিও বার্তায় এই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের সকল শ্রেণির মানুষের কাছে সহযোগিতা চাইছেন। এরই মধ্যে তার ফাউন্ডেশনে জমা পড়েছে ৩৮ লাখ ৬৪ হাজার ৬৭৯ টাকা। তার এমন উদ্যোগে হাত বাড়িয়ে দিয়েছে কনফিডেন্স গ্রুপ, মিশন সেভ।

এছাড়া মাগুরায় এসিই-কের সৌজন্যে ১ হাজার ৫০০ প্যাকেট খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর মাধ্যমে। শনিবার রাত ৯টায় ফেসবুকে তাই কৃতজ্ঞতা ঝরলো সাকিবের কণ্ঠে, ‘সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে এসিই-কে ধন্যবাদ জানাই, মাগুরায় সুবিধা বঞ্চিত পরিবারগুলোতে প্রয়োজনীয় দ্রব্য সম্বলিত ১৫০০ প্যাকেট বিতরণের জন্য। এই দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়ানো খুবই জরুরি। এসিই'র কাছে আমরা কৃতজ্ঞ এভাবে পাশে থেকে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য। আপনারা সাধ্যমত সাহায্য করুণ, যাতে আমাদের সবার অনুদানে অসহায় মানুষগুলোর জীবন বদলে দিতে পারি।'

আরেক ভিডিও বার্তায় সাকিব সকলকে এগিয়ে আসার আমন্ত্রণ জানিয়ে বলেছেন, ‘অনেক ধন্যবাদ আপনাদের, আন্তরিকতার সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমি সত্যিই দুঃখিত, ট্র্যাফিকের কারণে, সেশন চলাকালীন সময়ে আমাদের ওয়েবসাইটের সার্ভারটি সাময়িকভাবে ডাউন ছিল এবং আপনারা অনেকেই তখন অনুদান দিতে পারেননি। এটি এখন সফলভাবে রিস্টোর করা হয়েছে এবং আপনাদের আবারও অনুদানের জন্য স্বাগত জানাচ্ছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। ঐক্যবদ্ধ হয়েই আমরা পারবো মোকাবিলা করতে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম