সেপ্টেম্বরে শুরু মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাই

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২০, ১২:৪২আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১২:৫৪

সেপ্টেম্বরে শুরু মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাই করোনাভাইরাসের কারণে সব ধরনের আন্তর্জাতিক ফুটবল এক বছরের জন্য বন্ধের কথা বলেছিল সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কিন্তু লাতিন আমেরিকা অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল হাঁটতে চাইছে উল্টো পথে! সেপ্টেম্বরে মেসি-নেইমারদের কাতার বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করতে চায় কনমেবল।

শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনার এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। অবশ্য এই বাছাই শুরু হওয়ার কথা ছিল মার্চে। করোনাভাইরাসের কারণেই তা স্থগিত হয়ে গিয়েছিল।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব সদস্য, ফেডারেশন নেতাদের সঙ্গে আলোচনা শেষে কনমেবল জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বাছাই পর্ব শুরু হবে। ফরম্যাটও একই থাকবে, খেলা হবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। 

অবশ্য মহাদেশীয় ক্লাব টুর্নামেন্ট যেমন- কোপা লিবার্তাদোরেস ও কোপা সুদামেরিকানা কবে শুরু হবে। এ বিষয়ে কিছুই জানায়নি কনমেবল। তবে তারা বলেছে, স্বাস্থ্য পরিস্থিতি ভালো হলে খেলা শুরুর চিন্তা তাদের আছে।

এদিকে এই বছরেই হওয়ার কথা ছিল কোপা আমেরিকা। কমেবল জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে এক বছর পিছিয়ে সেটি হবে আগামী বছরের জুন-জুলাইয়ে। প্রতিযোগিতাটি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। দক্ষিণ আমেরিকার দশটি দশসহ কাতার ও অস্ট্রেলিয়া অতিথি হিসেবে খেলবে এতে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী