ইতিহাস গড়া সোনার পদক নিলামে তুলতে চান আসিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২০, ১৯:০৬আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৯:১২

কমনওয়েলথ গেমসে সোনা জয়ী শ্যুটার আসিফ। ক্রীড়া সামগ্রী নিলামে ওঠানোর চল ছিল না বাংলাদেশে। করোনাভাইরাসের কল্যাণে সেই সংস্কৃতিও চালু হয়ে গেছে এখন। করোনার কারণে দুস্থদের সহায়তায় সাকিব আল হাসান যেমন নিলামে তুলেছেন তার বিশ্বকাপ ব্যাট। এই তালিকায় যোগ দিতে চেয়েছেন আরও অনেকেই।

২০০২ সালে কমনওয়েলথ গেমসে বাংলাদেশের হয়ে সোনার পদক জিতেছিলেন শ্যুটার আসিফ। ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে এটাই দেশের হয়ে প্রথম ও একমাত্র কোনও পদক জয়। এখন পর্যন্ত আর কেউ এমন পদক জিততে পারেনি। ১৮ বছর আগে ম্যানচেস্টার গেমসে জেতা এই পদকটি তাই ঐতিহাসিক বিবেচনায় অমূল্য-ই। কিন্তু করোনা মোকাবিলায় নিজের সাধ্যমতো চেষ্টা করতেই আসিফ নিলামে তুলতে চাইছেন এই পদক। যাতে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে অবদান রাখতে পারেন।

বর্তমানে বিকেএসপির কোচ আসিফ জানিয়েছেন, এমন মহৎ উদ্যোগে তার প্রেরণা সাকিব আল আসান, ‘সাকিব তার প্রিয় ব্যাট নিলামে বিক্রি করেছেন। দুস্থদের সাহায্যে এগিয়ে এসেছেন। আমার তো তেমন কিছু করার নেই। ২০০২ সালের সোনার পদকটি যদি নিলামে তুলে কিছু করা যায়। তাহলে অন্তত কিছু মানুষের তো উপকার হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম