অনুশীলনের অনুমতি মিললো ইতালির ফুটবলারদের

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২০, ১২:০৮আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১২:১৪

অনুশীলনের অনুমতি মিললো ইতালির ফুটবলারদের করোনাভাইরাস ইউরোপে সবচেয়ে বেশি আঘাত হেনেছে ইতালিতে। পরিস্থিতি কিছুটা পাল্টেছে আগের তুলনায়। ১৪ মার্চের পর সবচেয়ে কম মৃত্যু পাওয়া গেছে রবিবার, ২৬০ জন। এমন অবস্থায় দ্বিতীয় ধাপে লকডাউন কিছুটা শিথিলের ইঙ্গিত দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে। সেই সুযোগে দেশটির শীর্ষ ফুটবল লিগ সিরি আ’র খেলোয়াড়দের অনুশীলনেরও অনুমতি দিয়েছেন তিনি।

কন্তে রবিবার ঘোষণা করেছেন, লকডাউনের দ্বিতীয় পর্যায় শুরু হবে ৪ মে থেকে। অবশ্য এই ধাপে কিছুটা শিথিলতা আনা হবে। তার আওতায় রয়েছে পেশাদার ফুটবল। তাই মে মাসের ৪ তারিখ থেকেই অনুশীলন করতে পারবেন খেলোয়াড়েরা। অবশ্য এক্ষেত্রে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে হবে। দলীয় অনুশীলন শুরু হবে ১৮ মে থেকে। লিগ শুরুর নির্ধারিত কোনও দিনক্ষণ না থাকলেও বলা হচ্ছে সেটি শুরুর সম্ভাব্য মাস জুন। অবশ্য তাতে কোনও দর্শক থাকবে না।

সোমবার ইতালির প্রধানমন্ত্রী টেলিভিশনে বলেছেন, ‘আমরা জোরালোভাবে ফুটবল চালু করতে কাজ করবো। বিশেষ করে পেশাদার ফুটবল। যেন একটা রোডম্যাপ পাওয়া যায়, সেই লক্ষ্যে ৪ মে থেকে ব্যক্তিগত অনুশীলনের পথ উন্মুক্ত করা হয়েছে। ১৮ মে থেকে চালু হবে দলীয় অনুশীলন।’

পরিস্থিতি উন্নতি হলেই তখন লিগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী, ‘এর পরেই আমরা সব কিছু মূল্যায়ন করবো যে লিগ স্থগিত নাকি সেটি শেষ করা যাবে।’

সিরি আ বন্ধ আছে ৯ মার্চ থেকে। এখনও লিগে বাকি ১২ রাউন্ড। তার ওপর ২৫তম রাউন্ডের চারটি ম্যাচ স্থগিত হয়ে আছে। এছাড়া ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগও স্থগিত আছে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক