অনুশীলনের আগে মেসিদের করোনা পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২০, ২০:০৫আপডেট : ০৬ মে ২০২০, ২০:১১

সিউতাত স্পোর্তিভায় মেসি প্রায় দুই মাস পর বার্সেলোনার অনুশীলন সিউতাত স্পোর্তিভা খুলে দেওয়া হয়েছে মঙ্গলবার। আর আজ বুধবার খেলোয়াড়েরা করোনাভাইরাস পরীক্ষার জন্য এসেছেন ট্রেনিং কমপ্লেক্সে। প্রতিটি খেলোয়াড়ের কোভিড-১৯ পরীক্ষার ফল পাওয়া গেলেই তাদের একলা অনুশীলনের অনুমতি দেওয়া হবে।

মধ্য ইউরোপীয় সময় সকাল ৯ টায় খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা যার যার গাড়িতে এসে সোজা চলে যান সিউতাতের মেডিকেল সেন্টারে। স্বাস্থ্যবিধি অনুযায়ী পরীক্ষার নমুনা নেওয়ার পর বায়োডিগ্রেডেবল ব্যাগ দেওয়া হয় প্রত্যেককে এবং অনুশীলনের জন্য দেওয়া হয় প্রয়োজনীয় পোশাক।

ট্রেনিং কমপ্লেক্সে প্রথমে গাড়িতে করে আসতে দেখা যায় ইভান রাকিতিচকে পরপরই মেসি, সের্হিয়ো বুসকেটস, ফ্রেঙ্কি ডি ইয়ং, ক্লেমেন্ত লেংলে, লুইস সুয়ারেজ ও সার্জি রবার্তোকে। বাকিরা আসেন খানিক পর। এখনও চোট থেকে সেরে না ওঠা প্রথম দলের উসমান ডেম্বেলেই শুধু আসেননি।

বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, পরীক্ষা সম্পন্ন হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই শুরু হবে খেলোয়াড়দের ব্যক্তিগত অনুশীলন। তবে কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ না এলে কেউই অনুশীলন করতে পারবে না। সিউতাতে অনেকগুলো অনুশীলন মাঠ আছে। সামাজিক দূরত্ব বজায় রেখে একেকটি মাঠে ৬ জন খেলোয়াড় আলাদা আলাদাভাবে অনুশীলন করবেন।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম