নাম দ্রগবা হলেও ফুটবলে নির্বাচনটা সহজ নয়!

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২০, ০০:৩০আপডেট : ০৮ মে ২০২০, ০০:৩৫

দিদিয়ের দ্রগবা ও ইয়া তোরে বিশ্ব ফুটবল মানচিত্রে আইভরিকোস্টকে পরিচিত করিয়েছেন দিদিয়ের দ্রগবা, এমনটা যদি কেউ বলেন মনে হয় না ভুল বলেন। দেশের হয়ে ১০৫টি ম্যাচ খেলেছেন, দুবার আফ্রিকার সেরা ফুটবলার হয়েছেন। ২০০৬ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে নিয়ে গেছেন দেশকে। আর ইংল্যান্ডের ক্লাব চেলসির হয়ে যেসব কীর্তি গড়েছেন, তাতে বিশ্ব ফুটবলেরই এক উজ্জ্বল তারকা সাবেক এই স্ট্রাইকার। দ্রগবা এখন আইভরিকোস্ট ফুটবল ফেডারেশনের (এফআইএফ) সভাপতি হতে চান

দ্রগবা তার ইচ্ছেটা ব্যক্ত করেছেন গত সেপ্টেম্বর মাসে। কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি এই ব্যাপারটি অনেককে ভুলিয়েই রেখেছিল, তাছাড়া একই কারণে নির্বাচনের তারিখও ঠিক হয়নি। অনেকদিন পর এটি আবার আলোচনায় এলো আরেক আইভরিয়ান ফুটবল তারকা বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার ইয়া তোরে দ্রগবাকে জোরালো সমর্থন দেওয়াতেই। ‘আমাদের ফুটবলে একটা পরিবর্তন আসা এখন সময়ের দাবি। আধুনিকতার দরকার এখানে। আমি যখন বলি আমি দ্রগবার সমর্থক, এর অর্থ তার মতো একজন সাবেক খেলোয়াড় নিজেকে নিয়োজিত করতে চাইছে দেশের ফুটবলের মঙ্গলের জন্যই।’

অনেকেই মনে করতে পারেন দ্রগবার মতো তারকা যখন ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চাইছেন, সহজেই জিতবেন। বিশাল সমর্থন থাকবে তার পক্ষে। ব্যাপারটি মোটেই তা নয়। সভাপতি পদে তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বল্প পরিচিত সাবেক ফুটবলার সরি দিয়াবাতে। এবং আইভরিকোস্টের সাবেক ফুটবলারদের ইউনিয়ন সমর্থন দিচ্ছে তাকে। তোরের দু:খটা এখানেই, নিজের ইনস্টাগ্রাম পেজে বলেছেন, ‘দিদিয়ের ছিল আমার ভাইয়ের মতো, আমার অধিনায়ক।’

সাবেক ফুটবলারা কেন দ্রগবার প্রার্থিতা সমর্থন করছেন না সে ব্যাপারে আইভরিয়ান সংবাদমাধ্যম থেকে যা জানা যায় তাহলো, দ্রগবার একটু ‘নাক উঁচু’ ভাব এবং ঘরোয়া ফুটবলের ব্যাপারে তার মোটেই আগ্রহ না দেখানো।

তোরে জানেন সাবেক ফুটবলারদের অনেকে দ্রগবাকে পছন্দ করেন না, ২০০৬ বিশ্বকাপের সময় দেশে গৃহযুদ্ধ থামিয়ে দেওয়া ফুটবল-নায়ক এখন অনেক ‍ফুটবল-ভক্তের কাছে চক্ষুশূল, সংবাদমাধ্যমের বড় একটি অংশ তাকে নিয়ে সমালোচনামুখর, তারপরও দ্রগবার জন্য ভোট চান তোরে। আইভরিকোস্টকে ২০১৫ আফ্রিকান নেশনস কাপ জেতানো অধিনায়ক তোরে বর্তমান ফুটবলারদের ভোট চাইছেন দ্রগবারে বাক্সে, ‘আমি জানি সে (দ্রগবা) সমর্থন চাইছে, আমার আশা সে অনেকের ভোট পাবে, ক্লাব সভাপতিদের ভোট পাবে এবং আইভরিয়ান খেলোয়াড় সমিতিরও ভোট পাবে।’ 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম