এবার মানব সেবায় ব্যাডমিন্টন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২০, ২২:০৯আপডেট : ০৮ মে ২০২০, ২২:০৯

মানব সেবায় পাশে রয়েছেন ব্যাডমিন্টন খেলোয়াড়েরাও। করোনাভাইরাসে সৃষ্ট সঙ্কট মোকাবিলায় এবার এগিয়ে এসেছেন ব্যাডমিন্টন খেলোয়াড়েরা। বিশেষ করে মৌলভীবাজার ও সুনামগঞ্জের জাতীয় পর্যায়ের খেলোয়াড়েরা একজোট হয়ে কাজ করছেন। তারা ‘মানবসেবায় ব্যাডমিন্টন’ এর ব্যানারে কৃষকদের ধান কেটে দিচ্ছেন। কেউ কেউ আবার ত্রাণ সামগ্রীও দিচ্ছেন স্থানীয়ভাবে। এছাড়া সুনামগঞ্জের বেদে পল্লীতেও পৌঁছে দিয়েছেন সাহায্য।

অনেক দিন ধরেই ব্যতিক্রমী মানসিকতা নিয়ে চলছে তাদের এই কার্যক্রম। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন সুনামগঞ্জের খেলোয়াড় মোহাম্মদ আম্মার। এছাড়া আছেন জাবেদ ও ইদ্রিস। আরও অনেকের সহায়তাতে এমন মানবসেবমূলক কাজকর্ম করে যাচ্ছেন তারা। আগামী সপ্তাহে দুই শহরের বিভিন্ন হাসপাতালে ডাক্তার-নার্সসহ অন্যদের ইফতার-সেহরি উপহার দেওয়ার পরিকল্পনাও তাদের আছে।

উদ্যোক্তা মোহাম্মদ আম্মার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘করোনার প্রকোপের শুরু থেকে আমরা সাধ্যমতো সহায়তা করে যাচ্ছি। এই কার্যক্রমে ইংল্যান্ড থেকে ফয়জুন নুরসহ ব্যাডমিন্টনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই সহায়তা করে যাচ্ছেন। আশা করছি, সামনের দিকেও আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম