ঈদের পর ঢাকা লিগের শুরু চায় কোয়াব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২০, ১২:৩৮আপডেট : ১০ মে ২০২০, ১২:৩৮

ভিডিও কনফারেন্সে বৈঠক করেছে কোয়াব। করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে আছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। অথচ বেশিরভাগ ক্রিকেটারেরই একমাত্র রুটি-রুজি উৎস এটি। এখন লিগ বন্ধ থাকায় অনেক ক্রিকেটারই মানবেতর জীবন-যাপন করছেন। তাই এমন অবস্থাতেও খেলোয়াড়দের কথা বিবেচনা করে ঈদুল ফিতরের পর লিগ শুরুর আহ্বান জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন-ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে ইউরোপে ফুটবল লিগ শুরু হচ্ছে। সেই পথে হেঁটেই ক্রিকেট শুরুর আহ্বান জানিয়েছে কোয়াব। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) আনুষ্ঠানিক চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

শনিবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সে মাধ্যমে কোয়াবের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কোয়াবের সভাপতি ও বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয় এবং কোয়াবের সহ-সভাপতি ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন উপস্থিত ছিলেন। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টেস্ট অধিনায়ক মুমিনুল ইসলামও যোগ দেন বৈঠকে। তাদের সবার মতামতের প্রেক্ষিতে ঈদের পর স্বাস্থ্যবিধি মেনে লিগ শুরুর আবেদন করতে চায় কোয়াব।

কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেছেন, ‘আমরা খেলোয়াড়দের আর্থিক দিক বিবেচনায় লিগ শুরুর পক্ষে। ঢাকা লিগ দিয়ে প্রচুর খেলোয়াড় নিজেদের জীবিকা নির্বাহ করে। বিশেষ করে বিসিবির চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের বড় আয় আসে এখান থেকে। এজন্য আমরা লিগ শুরু করতে চাই। সবার আগে আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করবো। আমরা একমত হয়েছি, বিসিবির কাছে আবেদন করবো। বাকিটা বিসিবি সিদ্ধান্ত নেবে।’

যদিও এ ব্যাপারে সিসিডিএম এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। সিসিডিএমের সমন্বয়ক আমিন খান বলেছেন, ‘দেখুন পরিস্থিতি কোন দিকে যায়, আমরা তা পর্যবেক্ষণ করছি। আমাদের চাওয়ার ওপর সব নির্ভর করছে না। বিসিবির অনুমতি লাগবে। বিসিবিকে সরকারের পক্ষ থেকে লিগ শুরুর অনুমতি নিতে হবে। ‘

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি