এএফসির সিদ্ধান্তকেও গুরুত্ব দিচ্ছে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২০, ১৫:৫৩আপডেট : ১২ মে ২০২০, ১৫:৫৩

এএফসির সিদ্ধান্তকেও গুরুত্ব দিচ্ছে বাফুফে

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে আছে প্রিমিয়ার ফুটবল লিগ। চলমান অবস্থায় লিগ শুরু হবে কিনা, এ নিয়ে রয়েছে সংশয়। আবার ফুটবল মৌসুম বাতিল হয়ে যাবে, এ ব্যাপারেও কোনও সিদ্ধান্ত হয়নি। তাই লিগের ভবিষ্যৎ নির্ধারণে জরুরী সভা ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী রবিবার দুপুরে এই সভা হবে। সেখানেই নির্ধারণ হবে সব কিছু।

করোনার আগেই মৌসুমের ফেডারেশন কাপ মাঠে গড়িয়েছে ঠিকমতো। তবে সংক্রমণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রিমিয়ার লিগ প্রথম পর্বের মাঝেই বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় অংশগ্রহণকারী ক্লাবগুলো চাইছে দ্রুত লিগ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হোক। বাফুফে তাই সব দিক বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে আগ্রহী। প্রয়োজনে বিদেশিদের ছাড়াই লিগের বাকি অংশ শেষ করা যায় কিনা, সেটি ভেবে দেখা হচ্ছে।

পরিস্থিতি সামলাতে বাফুফে এএফসির কাছ থেকেও পরামর্শ চেয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ তেমন কথাই বলেছেন বাংলা ট্রিবিউনকে, ‘আমরা সবদিক বিবেচনা করেই লিগের বিষয়ে সিদ্ধান্ত নেবো। লিগ যদি এখানেই সমাপ্ত ঘোষণা করি, তাহলে আগামী বছর এএফসি কাপে কোন দল খেলবে? তাই অন্যান্য বিষয়ও এর সঙ্গে জড়িত। আমরা এই বিষয়ে এএফসির কাছ থেকেও পরামর্শ চেয়েছি। এখন সবকিছু দেখেই আগামী রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম