প্রিমিয়ার ফুটবল লিগ পরিত্যক্ত ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২০, ১৬:২৮আপডেট : ১৭ মে ২০২০, ১৮:০৬

কথা বলছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। যা হওয়ার তাই হলো। করোনার আঘাতে শেষ পর্যন্ত পরিত্যক্ত করা হয়েছে প্রিমিয়ার ফুটবল লিগ। শুধু লিগ নয়, মৌসুমের অন্য প্রতিযোগিতা স্বাধীনতা কাপও বাতিলের খাতায় চলে গেছে।

করোনা ভাইরাসের কারণে গত ১৫ মার্চের পর আর মাঠে গড়ায়নি প্রিমিয়ার ফুটবল লিগ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় সব কিছু। লিগের ভবিষ্যৎ কী হবে? এ নিয়ে একটা অনিশ্চয়তা ছিল সবার মাঝে। অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জরুরি সভাতে সিদ্ধান্ত নিয়েছে রবিবার। তাতে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

জরুরি সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেছেন, ‘সার্বিক অবস্থা ও ক্লাবগুলোর অনুরোধের প্রেক্ষিতে আমরা লিগটিকে পরিত্যক্ত ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। যদিও এই মৌসুমে ফেডারেশন কাপ হয়েছে। লিগের কিছু ম্যাচও হয়েছে।’

এই ঘোষণার আগে আবাহনী লিমিটেড ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল। সমান ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোল গড়ের কারণে এর পরেই অবস্থান ছিল চট্টগ্রাম আবাহনীর। লিগ পরিত্যক্ত হলেও এসব ধর্তব্যের মধ্যে পড়ছে না। ফলে কোনও দলকেই চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ ঘোষণা করা হবে না। এমনকি অবনমিত হবে না কোনও দলই।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম