জয় দিয়ে শুরু মারুফুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৫, ১৯:১৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৯:৩১

BD nepal

সাফ চ্যাম্পিয়নশিপে রওয়ানা দেওয়ার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নেপালকে ১-০ গোলে হারালো বাংলাদেশ। রবিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে জিতে জয় দিয়েই যাত্রা শুরু করলেন নতুন কোচ মারুফুল হক।

 

এই ম্যাচে দুই দলেরই লক্ষ্য ছিল নিজেদের দুর্বলতাগুলো খুঁজে বের করা। মাঠেও দেখা গেল তার প্রতিফলন। ঝুঁকি নিতে চায়নি কোনও দলই। খেলার শুরুতে নেপালের ক্ষীপ্রগতির ছোট ছোট পাসের খেলাতে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। চাপটা কাঁটানোর চেষ্টা চলে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে। জাহিদ, ভিনসেন্ট আর সাখাওয়াত রনির আকস্মিক আক্রমণে কিছুটা দিশেহারা দেখাল নেপালকে।

 

খেলার ১১ মিনিটে নেপালি মিডফিল্ডার হেমান গুরুংয়ের নেওয়া ফ্রি-কিকটি প্রতিহত করেন জাতীয় দলের নতুন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। বাংলাদেশও সুযোগ খুঁজছিল নেপাল দুর্গে ফাঁটল ধরানোর। প্রথম সুযোগ আসে ১৮ মিনিটে। যার আক্রমণের সূচনা করেন লেফট ব্যাক ইয়ামিন মুন্না। বল নিয়ে বাম প্রান্ত দিয়ে তিনি ঢুকে পড়েন নেপালি রক্ষণভাগে। মাপা একটি ক্রস ভাসিয়ে দেন বক্সের মাঝামাঝি। সাখাওয়াত রনি তাকে অনুসরণ করছিলেন আগে থেকেই।

 

মুন্নার মাপা ক্রসে আলতো হেড করেন বাংলাদেশের ফরোয়ার্ড, নেপালি গোলরক্ষক বিকাশ কুঠু কোনও সুযোগই পাননি, বল আঁছড়ে পড়ে জালে। ১-০ গোলে এগিয়ে যা স্বাগতিকরা।

পিছিয়ে পড়ার পর সমতা আনতে আক্রমণে জোর দেয় নেপাল। ২৫ ও ২৬ মিনিটে দুটি ফ্রি-কিক আদায় করে নেয় তারা। তবে হেমান গুরুং ও বিশাল রায়ের নেওয়া ফ্রি-কিক দুটি ক্রসবার ও সাইড পোস্টের ওপর দিয়ে চলে যায়।

 

২৯ মিনিটে জিতেন্দ্র কুমার কার্কির জোরালো শট বাম দিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন  বাংলাদেশ দলের গোলরক্ষক রানা ।

 

প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে মিডফিল্ডার মিশুর লং পাস কুঁজে পেয়েছিল হেমন্ত ভিনসেন্টকে। তবে হেমন্তর বাঁ পায়ের জোরালো শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধে নেপাল আক্রমণের ধার বাড়াতে একসঙ্গে তিনজন আক্রমণ ভাগের খেলোয়াড় মাঠে নামায়। বিমল ভারতি মাগার, রোহিত চাঁদ আর কিরণ কুমার লিম্বুকে নিয়ে সমতা আনার চেষ্টা চালায় করে সফরকারীরা।

 

এর মাঝে রোহিত বারবার কাঁপিয়ে দেন বাংলাদেশকে। ৬১ মিনিটে তার জোরালো শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে যায়। ৭৫ মিনিটে ২০ গজ দূর থেকে নেওয়া তার ডান পায়ের শটটি ক্রসবারে লেগে ফেরত এলে হতাশায় নিমজ্জিত হয় নেপাল।

 

খেলার বাকি সময়টুকু নিজেদের দুর্গ অক্ষত রাখলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয় কেরালায় অনুষ্ঠিতব্য সাফ টুর্নামেন্টে কিছুটা হলেও  বাড়তি মনোবল জোগাবে মামুনুলদের।

 

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম