সৌম্যর নিলামের অর্থ ব্যয় হলো করোনা-আম্পান দুর্গতদের কল্যাণে

সাতক্ষীরা প্রতিনিধি
২২ মে ২০২০, ২৩:১৩আপডেট : ২২ মে ২০২০, ২৩:২১

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সৌম্য সরকার। করোনা মোকাবিলায় নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন সৌম্য সরকার। যেটি বিক্রি হয়েছে সাড়ে ৪ লাখ টাকায়। অবশেষে প্রাপ্ত সেই অর্থ ব্যয় হয়েছে করোনা ও ঘূর্ণিঝড় আম্পান দুর্গতদের কল্যাণে। সৌম্যর অর্থায়নে মহৎ এই কাজে সহযোগিতা করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে সেই অর্থ দিয়ে খাদ্য সহায়তা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। এসময় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ওপেনার সৌম্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

২০১৯ সালে সৌম্য নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন। ৯৪ বলে সেঞ্চুরি তুলে বাংলাদেশের হয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ডও করেছিলেন। যে ব্যাট দিয়ে তার এমন নজরকাড়া ইনিংস, সেই প্রিয় ব্যাটটিই নিলামে তুলেছেন সৌম্য। তার সেই ইনিংসটি ছিল ১৪৯ রানের।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম