জর্জ ফ্লয়েডের মৃত্যু তাতিয়ে দিয়েছে ফুটবল অঙ্গনকেও

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২০, ১৩:৪৬আপডেট : ০১ জুন ২০২০, ১৪:০৭

ফ্লয়েডের হত্যাকাণ্ডে তাদের প্রতিবাদের ভাষা ছিল এমন। আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। মিনিয়াপোলিসে টানা বিক্ষোভ চলছে ষষ্ঠ দিনের মতোন। শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের মৃত্যু তাতিয়ে দিয়েছে ফুটবল অঙ্গনকেও। ফুটবলে স্থান নেই কোনও ধরনের বর্ণ বৈষম্যের। তাই প্রতিবাদের ঝড় উঠেছে বুন্দেসলিগাতে।

গতকাল মুখোমুখি হয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড ও প্যাডারবর্ন। ম্যাচটিতে ছিল সব কিছুই, গোল উৎসব আর ডর্টমুন্ডের ইংলিশ তারকা জ্যাডন সানচোর অসাধারণ সব কীর্তি। ডর্টমুন্ড ৬-১ গোলে জিতলেও সেসব ছাপিয়ে ম্যাচটি আলোচনায় ছিল ফ্লয়েডের জন্য ন্যায় বিচার চাওয়া নিয়ে।

মিনিয়াপোলিস পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার পর থেকেই প্রতিবাদের ঝড় সবখানে। তাকে স্মরণ করা হয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ-ইউনিয়ন বার্লিন ম্যাচেও। মেনশেনগ্লাডবাখের হয়ে গোলের পর হাঁটু গেড়ে উদযাপন করেছেন মার্কাস থুরাম।   

তবে ডর্টমুন্ডের ম্যাচে পরিস্থিতি ছিল আরও উত্তপ্ত। ৫৪ মিনিটে থরগান হ্যাজার্ডের গোলের পর দ্বিতীয় গোলটি আসে সানচোর কাছ থেকে। ৫৭ মিনিটে নিজের প্রথম গোলের পরই জানা গেলো, ফ্লয়েডের মৃত্যু কতটা নাড়িয়ে দিয়েছে তাকে। প্রথম গোল করতে গিয়ে তিনি সেটি উদযাপন করেছেন জার্সি খুলে। তখনই বুঝা গেলো এমন উদযাপনের মাহাত্ম্য। গায়ে পরা আরেকটি জামার বুকে লেখা ছিল- ‘জাস্টিস ফর জর্জ ফ্লয়েড’। অবশ্য প্রতিবাদ জানাতে গিয়ে শাস্তিও মাথা পেতে নিয়েছেন তিনি। জার্সি খুলে উদযাপন করায় দেখতে হয়েছে হলুদ কার্ড।    

ডর্টমুন্ডের ম্যাচে প্রতিবাদ যেমন ছিল, সানচোর আগ্রাসনও ছিল সমানভাবে। যেন প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেন গোল করাকেই। ৭৪ ও ৯০+১ মিনিটে আরও দুটি গোল করেছেন। ৮৫ মিনিটে হাকিমি ও ৮৯ মিনিটে শ্মেলজার বাকি দুটি গোল করলেও হ্যাটট্রিকের কীর্তিতে রেকর্ড বুকে নাম লেখা হয়ে গেছে ২০ বছর বয়সী সানচোর।  

তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে ৩১ বছর পর ইউরোপীয় লিগে ওভারসিজ হ্যাটট্রিক করলেন ইংলিশ কোনও খেলোয়াড়। তার আগে ফরাসি লিগ ওয়ানে ১৯৮৯ সালে এমনটি করেছিলেন ব্রায়ান স্টেইন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম