ফাইনালে খেলতে চান মেসি

স্পোর্টস ডেস্ক॥
১৮ ডিসেম্বর ২০১৫, ১৮:০৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১৮:০৮

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে পড়েছিলেন লিওনেল মেসি। কিডনিতে পাথর ধরা পড়ায় দল থেকে ছিটকে পড়েন তিনি। তবে সুয়ারেজের দুর্দান্ত হ্যাটট্রিকে ফাইনালে উঠেছে বার্সা।

আগামী রবিবার ফাইনালে আার্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের মুখোমুখি হবে বার্সা। মেসি জানিয়েছেন ওই ম্যাচে খেলতে মুখিয়ে আছেন তিনি।

নিজের ফেসবুক পেইজে মেসি লিখেছেন, ‘পুরো টিম অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছে। যে কোনও ম্যাচ মিস করাই কষ্টের। তবে আমি আশা করি, ফাইনালে দলকে সাহায্য করার জন্য ফিট হয়ে উঠবো।’

ইনজুরিতে আছেন বার্সার আরেক তারকা নেইমারও। ফাইনালে মেসি ও নেইমার খেলবে কিনা- বৃহস্পতিবার সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বার্সা কোচ লুইস এনরিকে বলেছেন, ‘আমরা জানি না। কেউই আপাতত এই ব্যাপারে নিশ্চিত নয়। আমিও না, তারাও না।’

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম