কোপা ডেল রে’র শেষ ষোলতে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বৃহস্পতিবার দ্বিতীয় লেগে স্প্যানিশ লিগের তৃতীয় সারির দল রিউসকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে ডিয়েগো সিমিওনের দল। প্রথম লেগে ২-১ গোলের জয় পায় ভিসেন্তে ক্যালদেরনের দলটি।
বৃহস্পতিবার ঘরের মাঠে অ্যাটলেটিকোর হয়ে একমাত্র গোলটি করেন থমাস পার্টে। এই নিয়ে টানা ৯ ম্যাচে জয় পেলো সিমিওনের দল।
অন্যদিকে গ্যারি নেভিলের কোচিংয়ে প্রথম ম্যাচে জয় পেয়েছে ভিয়ারিয়াল।হুয়েস্কাকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অ্যাগ্রিগেটে শেষ ষোল নিশ্চিত করেছে ভিয়ারিয়েল। আলমেরিয়াকে ১-০ গোরে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অ্যাগ্রিগেটে শেষ ষোলর টিকেট নিশ্চিত করে সেল্টা ভিগোও।
/এমআর/








