হকি অঙ্গনের পরিচিত মুখ শিমুল আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২০, ২১:১৮ আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৩৭

হাসান উদ্দিন আহমেদ শিমুল। না ফেরার দেশে চলে গেলেন সাবেক হকি খেলোয়াড় ও কর্মকর্তা হাসান উদ্দিন আহমেদ শিমুল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। হাসান আহমেদ শিমুল স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

হকি অঙ্গনে পরিচিত মুখ ছিলেন শিমুল। খেলোয়াড়ী জীবনে গোলকিপার হিসেবে বিভিন্ন ক্লাবে সুনামের সঙ্গে খেলেছেন। খেলা ছেড়ে দেওয়ার পর যুক্ত ছিলেন আম্পায়ারিংয়েও। এছাড়া হকি ফেডারেশনে নির্বাহী কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। সর্বশেষ ওয়ারি ক্লাবের নির্বাচিত হকি সম্পাদক ছিলেন।

হকি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার জানিয়েছেন, ‘আমাদের একসময়ের সহকর্মী শিমুল পুরনো ঢাকার মাহুতটুলির বাসাতে মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা
পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা
যাত্রাবাড়ীর তাইম হত্যা: দ্বিতীয় দিনের যুক্তিতর্ক পিছিয়ে গেলো
যাত্রাবাড়ীর তাইম হত্যা: দ্বিতীয় দিনের যুক্তিতর্ক পিছিয়ে গেলো
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী
মোদির বাপও যাবে, মেজাজ হারালেন কংগ্রেস সভাপতি
মোদির বাপও যাবে, মেজাজ হারালেন কংগ্রেস সভাপতি
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক