শেষ হলো বাফুফের একবেলা খাবার প্রকল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২০, ২০:৫৫আপডেট : ০৫ জুন ২০২০, ২০:৫৫

শেষ হলো বাফুফের একবেলা খাবার প্রকল্প করোনাভাইরাসের প্রকোপের শুরু থেকেই অসহায় মানুষের পাশে ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিপদে পড়ে যাওয়াদের খাদ্যের ব্যবস্থা করতেই এক বেলা করে খাবার প্রকল্প চালু করেছিল সংস্থাটি। টানা ৭২ দিন এই প্রকল্প চলার পর শুক্রবারই এর ইতি ঘোষণা করেছে বাফুফে।

এই প্রকল্পের আওতায় প্রতিদিন দুপুর বেলা প্রায় ৩০০ লোক খাবার পেতেন। মাঝে রোজার সময় দেওয়া হতো ইফতারের বক্স। গত ৩০ মে শেষ হয়েছে সাধারণ ছুটি। এর পর আর লকডাউন বাড়ায়নি সরকার। যদিও সব কিছু চলছে শর্ত সাপেক্ষে। তাই বাফুফে তাদের এই এক বেলা খাবার প্রকল্প শেষ দিনের মতো সম্পন্ন করেছে শুক্রবার।

বাফুফের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা টানা ৭২ দিন অসহায় লোকজনের মাঝে এক বেলা খাবার তুলে দিয়েছি। আজ দুপুরে তাদের হাতে খাবার দিয়ে এই প্রকল্প শেষ হয়েছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম