করোনাকালে বেতন কর্তন-ছাঁটাই করবে না বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২০, ১২:১৯আপডেট : ০৭ জুন ২০২০, ১৪:২৭

করোনাকালে বেতন কর্তন-ছাঁটাই করবে না বিসিসিআই করোনাকাল সামলাতে হিমশিম খেতে হয়েছে অনেক ক্রিকেট বোর্ডকেই। তাদের কেউ কেউ বেতন কর্তনের মতো চূড়ান্ত পন্থাও অবলম্বন করেছেন। তবে অর্থের দিক দিয়ে সমৃদ্ধ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিন্তু সে পথে হাঁটছে না। তাই এই মুহূর্তে কোনও ধরনের বেতন কর্তন বা ছাঁটাইয়ের পরিকল্পনা নেই বিসিসিআইয়ের। 

বাকি বোর্ডগুলোর মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ক্রিকেট, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ইসিবি বেতন কর্তনের মতো চূড়ান্ত পন্থা অবলম্বন করেছে। বিসিসিআই যেহেতু সেই পরিকল্পনা নেয়নি, তাতে বুঝাই যাচ্ছে আর্থিকভাবে তাদের কোনও ধরনের দুর্দশার মধ্যে পড়তে হয়নি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কোষাধ্যক্ষ অরুন ধুমাল বলেছেন, ‘গত অক্টোবরেই বোর্ডে নির্বাচিত ব্যক্তিরা দায়িত্ব নেওয়ার পর পর বেশ কিছু জায়গায় ব্যয় নিয়ন্ত্রণ করেছে। আর পুরো প্রক্রিয়াই শুরু হয়েছিল করোনা পরিস্থিতির আগে। তবে সেখানে কোনও ধরনের বেতন কর্তন বা ছাঁটাই করা হয়নি।’

তারা কীভাবে ব্যয় নিয়ন্ত্রণ করেছেন সে বিষয়টিও তুলে ধরেছেন ধুমাল, ‘আমরা যেসব ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ করেছি সেগুলো হলো-ভ্রমণ, আতিথেয়তা এসবে।’

অবশ্য পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও এই বছরে আইপিএল না হলে এমন পরিস্থিতি নাও থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ধুমাল। তিনি জানিয়েছেন, তখন বাধ্য হয়েই কিছু বিষয়ে পরিবর্তন আনতে হবে। জানা গেছে, আইপিএল যদি নাই হয় তাহলে বিসিসিআইয়ের ক্ষতি হবে প্রায় ৪ হাজার কোটি রুপি!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম