করোনা পজিটিভ অস্ট্রেলিয়ার গোলকিপার

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২০, ১৫:৩১আপডেট : ০৮ জুন ২০২০, ১৫:৩৫

মিচেল ল্যাংগেরাক। করোনায় আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ান গোলকিপার মিচেল ল্যাংগেরাক। অবশ্য এই ভাইরাসে তিনি আক্রান্ত হয়েছেন জাপানে ‘জে’ লিগ খেলতে গিয়েই। পজিটিভ হওয়ার খবরটি জানিয়েছে, তারই ক্লাব নাগোইয়া গ্রাম্পুস। 

‘জে’ লিগে ল্যাংগেরাককে নিয়ে করোনায় আক্রান্ত পাওয়া গেলো দুইজন। গত সপ্তাহে এই লিগের আরেক স্ট্রাইকার মু কানাজাকি করোনা টেস্টে পিজিটিভ হয়েছেন। এর পরেই যারা কানাজাকির সংস্পর্শে এসেছেন, তাদের করোনা টেস্ট করায় তার ক্লাব। খেলোয়াড় ও স্টাফদের শনিবার স্ক্রিনিং করানো হয়। ২৬ জনের মধ্যে ল্যাংগেরাকই পজিটিভ হন। অবশ্য তার মাঝে কোনও উপসর্গই দেখা যায়নি।

এর মাঝেই জাপানে পেশাদার ফুটবল ফিরবে জুলাইয়ের শুরুতে। অবশ্য দর্শক থাকবে না কোনও। করোনার কারণে জাপানে ফুটবল বন্ধ রয়েছে চার মাস।

৩১ বছর বয়সী ল্যাংগেরাক অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ ৮টি ম্যাচই খেলেছেন ২০১৭ সালে। কিন্তু প্রথম পছন্দের গোলকিপার ম্যাট রায়ান থাকায় তার বিকল্প হয়েই থাকতে হয় ল্যাংগেরাককে। সর্বশেষ তিনি খেলেছেন ২০১৮ সালে, তাও বদলি হয়েই। প্রীতি সেই ম্যাচে ওমানকে ৫-০ গোলে হারায় অস্ট্রেলিয়া। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম