করোনা নিয়ে ব্যঙ্গ করায় ডেলে আলীর শাস্তি

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২০, ২২:৪৯আপডেট : ১১ জুন ২০২০, ২২:৪৯

ডেলে আলী। করোনা পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করেছিলেন টটেনহাম মিডফিল্ডার ডেলে আলী। ঘটনা অবশ্য নতুনও নয়, সেই ফেব্রুয়ারির। ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর প্রাক্কালে সেই ঘটনারই শাস্তি পেলেন তিনি। তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফুটবল অ্যাসোসিয়েশন।

ফেব্রুয়ারির সেই ঘটনাটি তখনই খুব সমালোচিত হয়েছিল। ডেলে আলীকে দেখা গেছে, স্ন্যাপচ্যাটে একটি ভিডিও পোস্ট করে তিনি ব্যঙ্গ করছেন এশিয়ান একজনকে নিয়ে। করোনার মতো প্রাণঘাতী পরিস্থিতি নিয়েও একই কাজটি করেন ব্যঙ্গের ছন্দে। আচরণগত এমন ত্রুটিতে তাকে শাস্তি পেতে হতোই। তাই ডেলে আলীকে ৫০ হাজার পাউন্ড জরিমানার সঙ্গে এ বিষয়ে এডুকেশনাল কোর্স করতেও আদেশ দিয়েছে অ্যাসোসিয়েশন।   

এর ফলে টটেনহাম তারকা ১৯ জুন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হোম ম্যাচটি খেলতে পারবেন না। শুনানিতে আলী অবশ্য নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। বলেছেন, ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তিনি বুঝতে পেরেছিলেন, বিষয়টিতে অনেকেই মর্মাহত হবেন। এ জন্য মাত্রা ছাড়ানোর আগেই ভিডিওটি মুছে দেন বলে জানান। বিবৃতিতে আলী অবশ্য কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি