সেলফি তুলতে দরজা বন্ধ স্টেডিয়ামেও মেসি ভক্তের অনুপ্রবেশ!

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২০, ১৪:৪৩আপডেট : ১৪ জুন ২০২০, ১৪:৫৩

মেসির সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন এই দর্শক।  করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল লা লিগা। সেই লিগ অবশেষে মাঠে গড়িয়েছে। যদিও সংক্রমণ এড়াতে দর্শকদের জন্য বন্ধ থাকছে স্টেডিয়াম। কিন্তু এত কড়াকড়ি আরোপ করে মেসি ভক্তদের কি আর দমানো যায়? না, যায় না। শনিবার মায়োর্কা-বার্সার ম্যাচে এমনই এক কাণ্ড করেছেন এক ভক্ত। আর্জেন্টাইন তারকার সঙ্গে সেলফি তুলতে মাঠে অনুপ্রবেশ করেছিলেন সেই ‘মেসি ভক্ত।’

আর্জেন্টিনার জার্সি পরা সেই ভক্ত মাঠে প্রবেশ করে বসেন দ্বিতীয়ার্ধের শুরুতেই। সে সময় তার হাতে ছিল ফোন। করোনাকলে সামাজিক দূরত্বের বিষয়টি কঠোরভাবে মানার কথা থাকলেও ‘মেসি ভক্ত’ সেসবে আমল দেননি। শুরুতে ডিফেন্ডার জর্ডি আলবা তার পর মেসির দিকেই এগোনো শুরু করেছিলেন। অবশ্য কোনও ধরনের সংস্পর্শে আসার আগেই তাকে ধরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা। এমন কাণ্ড নিয়ন্ত্রণে তখন ছুটে আসেন দুজন পুলিশ অফিসারও!

ম্যাচটি হয়েছিল মায়োর্কার মাঠেই। এমন অনুপ্রবেশের ঘটনা নিয়ে মায়োর্কা কোনও ধরনের প্রতিক্রিয়া জানায়নি। জানা যায়নি কীভাবে নিরাপত্তা বলয় ভেঙে মাঠে অনুপ্রবেশ করেছেন ওই ভক্ত। এমন কাণ্ডটি ঘটালেও ম্যাচটি শেষ হয়েছে নির্বিঘ্নেই। বার্সা জিতেছে ৪-০ গোলে। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক