সাময়িক নিষিদ্ধ ১০০ মিটারে বিশ্বচ্যাম্পিয়ন কোলম্যান

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২০, ১৪:৫৪আপডেট : ১৭ জুন ২০২০, ১৪:৫৭

ক্রিস্টিয়ান কোলম্যান। ১০০ মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই ক্রিস্টিয়ান কোলম্যানকে নিয়ে বিতর্ক। তৃতীয়বারের মতো ডোপ পরীক্ষায় অংশ নেননি তিনি। তাই প্রশ্ন উঠেছিল তার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া নিয়ে। ডোপ পরীক্ষায় অংশ না নিয়েও কীভাবে তিনি চ্যাম্পিয়ন?  তাই তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে অ্যাথলেটিকস ইনটেগ্রিটি ইউনিট।

অ্যাথলেটদের খোঁজ খবর রাখার বিষয়ে বেশ কিছু নীতিমালা রয়েছে অ্যান্টি ডোপিং এজেন্সির। সেখানে বলা আছে, অ্যাথলেটরা কখন, কোথায় থাকবেন সেটা কর্তৃপক্ষকে জানাতে হবে। এছাড়া কোথায় প্রশিক্ষণ নিচ্ছেন, এমনকি কোথায় থাকছেন সেটিও কর্তৃপক্ষকে জানানোর নিয়ম। ১২ মাসে তিনবার এসব তথ্য জানাতে ব্যর্থ হলে তিনি আইন ভঙ্গ করেছেন বলেই ধরে নেওয়া হয়। কোলম্যানও তিনবার নিজের অবস্থান জানাতে ব্যর্থ হয়েছেন।

যদিও কোলম্যান বলছেন ভিন্ন কথা, ‘আমি সে সময় বড় দিনের শপিংয়ে ঘর থেকে মাত্র ৫ মিনিট দূরে ছিলাম। কিন্তু যিনি পরীক্ষা করবেন, তিনি আমার সঙ্গে সেভাবে যোগাযোগের কোনও চেষ্টাই করেননি।’

নিষেধাজ্ঞার ফলে এখন কোনও ধরনের প্রতিযোগিতা ও সংশ্লিষ্ট কাজে নিজেকে জড়াতে পারবেন না কোলম্যান। এখন তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্যি প্রমাণিত হলে দুই বছরের নিষেধাজ্ঞা পেতে হবে। তেমনটি হলে পরের বছর টোকিও অলিম্পিকে খেলা থেকে বঞ্চিত হবেন কোলম্যান।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের