গত কয়েকদিনে গার্দিওলাকে নিয়ে ছড়িয়েছে গুঞ্জনের ডালপালা। কখনও শোনা যাচ্ছে তিনি চেলসিতে যাচ্ছেন। কখনও আর্সেনালে কিংবা ম্যানসিটিতে।
তবে সব জল্পনা-কল্পনার অবসান হবে রবিবার। আগামীকালই জানা যাবে পেপ বায়ার্ন মিউনিখে থাকছেন নাকি অন্য কোথাও।
বিভিন্ন গুজবে বিরক্ত সাবেক এই বার্সা কোচ শুক্রবার বলেন, আমাকে নিয়ে অনেক কথা হয়েছে। তবে সবকিছু প্রকাশ করবো পরশু (রবিবার)।
গার্দিওলা আর বলেন, ক্লাব, কার্ল হেইঞ্জ রুমেনিগে (বায়ার্নের প্রধান নির্বাহী) ও আমি সব সময় বলেছি মৌসুমের প্রথমার্ধ শেষ হওয়ার পর এ বিষয়ে সবকিছু জানাবো। একই কথা এখনো বলছি। তবে স্পষ্ট করে জানালেন তার পরিকল্পনা সম্পর্কে পুরোপুরি অবগত রুমেনিগে।
/এমআর/








