মামলায় হেরে উল্টো নেইমারকেই দিতে হচ্ছে জরিমানা!

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২০, ২১:২০আপডেট : ১৯ জুন ২০২০, ২১:৩৯

নেইমার। বকেয়া পারিশ্রমিকের দাবিতে নিজের সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষেই মামলা ঠুকে দিয়েছিলেন নেইমার। কিন্তু সেই মামলায় হার হয়েছে নেইমারেরই। ফলে ক্ষতিপূরণ হিসেবে সাবেক ক্লাবকে ৬.৭ মিলিয়ন ইউরো দিতে হবে নেইমারকে।

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। এর পরই বার্সার কাছে নতুন চুক্তিতে থাকা বোনাসের বাকি অর্থ দাবি করে বসেন। যে চুক্তিটি তিনি নবায়ন করেছিলেন ২০১৬ সালে। নেইমার অবশ্য চুক্তির ৪৩ মিলিয়ন ইউরো বোনাসের মধ্যে ১৪ মিলিয়ন ইউরো পেয়েছিলেন বার্সা ছাড়ার আগেই।

তার পরেও নেইমার বোনাসের বাকি অর্থ দাবি করলে তার বিরুদ্ধে মামলা করেই জবাব দেয় বার্সা। তার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ আনা হয়। এমনকি তাকে দেওয়া ১৪ মিলিয়ন ইউরোও দাবি করে স্প্যানিশ ক্লাবটি। এছাড়া ক্ষতি হওয়ার জন্য সুদসহ আরও ৮.৫ মিলিয়ন ইউরো দাবি করে বসে। পাল্টা মামলা করেছিলেন নেইমারও। 

শুক্রবার এই মামলায় বার্সার পক্ষেই রায় দিয়েছেন বিচারক। রায়ে বলা হয়, চুক্তিটি পরিপক্ক হওয়ার আগেই সেটি ভেঙেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নেইমারের অবশ্য এই রায়ের বিরুদ্ধে আবেদন করার সুযোগ আছে। যদিও সেটি করতে হবে ৫ দিনের মধ্যে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম