বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক বঙ্গবন্ধু গোল্ড কাপের চতুর্থ আসর শুরু হবে আগামী ৮ জানুয়ারি।
আগামী বছরের এই আসলে দেশি-বিদেশি ৮টি দল অংশ নেবে। বিদেশি দলগুলোর মধ্যে প্রতিযোগীতায় অংশ নেবে মালয়েশিয়া, বাহরাইন, কম্বোডিয়া, মালদ্বীপ, শ্রীলংকা ও নেপাল ।
মোট ছয়টি বিদেশি দল ও দুটি দেশি দল এই প্রতিযোগীতায় অংশ নেবে। দেশি দল দুটি হচ্ছে বাংলাদেশ জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দল।
/আরএম/এমআর/








