আক্রান্ত মাশরাফি বলছেন, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২০, ২০:৩৪আপডেট : ২০ জুন ২০২০, ২০:৫৯

মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা করোনায় আক্রান্ত হয়েছেন। নিজে প্রাণঘাতী ভাইরাসে সংক্রমিত হলেও অন্যকে বলছেন আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে।

কদিন ধরে জ্বরে ভুগছিলেন মাশরাফি। শরীরে করোনাভাইরাসের কিছু লক্ষণ ফুটে ওঠায় পরীক্ষা করান। শনিবার পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে । নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি সংক্রমণের শুরু থেকেই এলাকার জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। গত কয়েক মাসে বেশ কয়েকবার নড়াইল যেতে হয়েছে তাকে। এখন তিনি নিজেই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত। সন্ধ্যায় নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে চলছি।’ সবাইকে সতর্ক করে মাশরাফি আরও বলেছেন, ‘আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই যেন ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের