ফ্রান্সে দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২০, ১৪:২২আপডেট : ২১ জুন ২০২০, ১৪:২৭

ফ্রান্সে দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে স্টেডিয়াম করোনার কারণে আগে-ভাগে লিগ ওয়ান পরিত্যক্ত ঘোষণা করেছে ফ্রান্স। তবে নতুন মৌসুম শুরুর আগে দর্শকদের জন্য সুখবরই দিয়েছে দেশটির সরকার। ইউরোপের বাকি দেশগুলো যেখানে দর্শকহীন স্টেডিয়ামে লিগ চালিয়ে নিচ্ছে। সেখানে ১১ জুলাইতেই স্টেডিয়ামগুলো দর্শকদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ফ্রান্স।

এতদিন পুরোপুরি লকডাউন চললেও ধীরে ধীরে তা শিথিল করা হচ্ছে দেশটিতে। তারই ধারাবাহিকতায় শুরুতে মাঠে প্রবেশের অনুমতি পাবেন সর্বোচ্চ ৫ হাজার দর্শক। ২২ আগস্ট থেকে শুরু হবে নতুন মৌসুম। হয়তো গ্রীষ্মেই দর্শকদের ওপর এই বিধি-নিষেধ আরও শিথিল করা হবে ।

তবে তার আগেই মাঠে বসে ফ্রেঞ্চ কাপ ও লিগ কাপের ফাইনাল দেখতে পারবেন দর্শকেরা। সঙ্গে মৌসুমের প্রাক প্রস্তুতির ম্যাচগুলোও তারা মাঠে বসে উপভোগের সুযোগ পাবেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্য জুলাইয়ে আবারও মহামারি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এর পরেই তারা সিদ্ধান্ত নেবেন আগস্টের দ্বিতীয়ার্ধে আরও শিথিলতার দিকে তারা যাবেন কিনা।

করোনার কারণে ৩০ এপ্রিলেই ইতি টেনে দেওয়া হয়েছিল লিগ ওয়ানের ২০১৯-২০২০ মৌসুম। এর মাঝে ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে একমাত্র ফ্রেঞ্চ লিগই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাকি লিগগুলো শুরু হয়েছে বেশি দিন হয়নি। তবে ফরাসি লিগ পরিত্যক্ত ঘোষণা করা হলেও লিগ ওয়ানে বিজয়ী ঘোষণা করা হয়েছে প্যারিস সেন্ত জার্মেইকে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম