করোনা যোদ্ধাদের সম্মান জানাবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২০, ১২:২২ আপডেট : ২৩ জুন ২০২০, ১২:২৭

করোনা যোদ্ধাদের সম্মান জানাবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডে করোনা মোকাবিলায় সংশ্লিষ্ট চিকিৎসক, শিক্ষকসহ স্বাস্থ্যসেবীদের অনেক অবদান। আরও অনেকেই আছেন যারা প্রাণঘাতী ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে নিজেদের উজাড় করে দিচ্ছেন। এসব সাহসী যোদ্ধাদের অবদান স্মরণীয় করে রাখতে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আসন্ন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন ক্রিকেটাররা।

অবশ্য এখানেই সীমাবদ্ধ থাকছে না ইসিবি। করোনা যোদ্ধাদের ত্যাগস্বীকারের জন্য পুরো সিরিজেরই নামকরণ করা হয়েছে হ্যাশট্যাগ রেইজদ্যব্যাট টেস্ট সিরিজ।

অ্যাজিয়াস বোলে সিরিজটি শুরু হবে ৮ জুলাই থেকে। এই সময়ে ইংলিশ খেলোয়াড়েরা নির্দিষ্ট করোনা যোদ্ধার নামাঙ্কিত জার্সি পড়বেন। নামগুলো নির্ধারণ করে দেবে স্থানীয় ক্রিকেট ক্লাবগুলো।

এই উদ্যোগের প্রচারণায় ৩০০টি বিলবোর্ডও ব্যবহার করা হচ্ছে সেখানে। তৈরি হয়েছে একটি বিশেষ শর্ট ফিল্মও। যা প্রচার হবে ২৯ জুন থেকে।

ইংল্যান্ড অধিনায়ক জো রুট করোনা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টিতে বলেছেন, ‘ যে খেলাটি আমরা অনেক ভালোবাসি সেখানেই করোনার সাহসী যোদ্ধাদের সম্মান জানাতে আমরা উদ্যোগ নিয়েছি। কারণ তারা কঠিন সময়েই নিজের দেশের জন্য হাতে ব্যাট ধরেছিল।’  

এই সিরিজটি দিয়ে ক্রিকেট ফিরছে দীর্ঘ দিন পর। এতে ওয়েস্ট ইন্ডিজের ভূমিকাও কম নয়। রুট তাই ক্যারিবীয়দের প্রতি ‍কৃতজ্ঞতা জানিয়েছেন, ‘এই মুহূর্তের জন্য অনেক দিন ধরেই আমরা অপেক্ষা করছি। অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া এমনটা সম্ভবও হতো না। সফরটি সম্ভব করে তোলার জন্য ওদের প্রতি সত্যিই আমরা কৃতজ্ঞ।’

/এফআইআর/
সম্পর্কিত
ক্যানসার সচেতনতায় গোলাপি হয়ে উঠবে গাদ্দাফি স্টেডিয়াম
বিশ্বকাপের আগে বুমরাকে নিয়ে সতর্ক শাস্ত্রী, দিলেন বিশেষ পরামর্শ
ইমরান-পুত্রদের সাক্ষাৎকারের জের, ধারাভাষ্য থেকে বাদ ইংল্যান্ডের দুই কিংবদন্তি!
সর্বশেষ খবর
হুথিদের দমনে ইরানের দ্বারস্থ তুরস্ক
হুথিদের দমনে ইরানের দ্বারস্থ তুরস্ক
জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী
জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী
বাতি, দুটি ফ্যান, একটি ফ্রিজ চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা, হতবাক গ্রাহক
বাতি, দুটি ফ্যান, একটি ফ্রিজ চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা, হতবাক গ্রাহক
পূজার ছুটিতে মেট্রোরেলে যাতায়াত করবেন? জেনে নিন সময়সূচি
পূজার ছুটিতে মেট্রোরেলে যাতায়াত করবেন? জেনে নিন সময়সূচি
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ