এফএ কাপের শেষ চারে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২০, ১১:১৩আপডেট : ২৮ জুন ২০২০, ১১:১৭

ম্যানইউর উল্লাসের একটি মুহূর্ত। এফএ কাপের কোয়ার্টার ফাইনাল বলে কথা। তাই সবটুকুই ঢেলে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও নরউইচ সিটি। নির্ধারিত সময়ের খেলা ছিল ১-১ সমতায়, কিন্তু অতিরিক্ত সময়ের গোলে শেষ হাসি হেসেছে ম্যানইউ। ২-১ গোলের জয়ে এখন শেষ চারে পা রেখেছে সুলশারের দল।

অবশ্য দুই অর্ধে কোনও দলই আক্রমণে সেভাবে ধারালো ছিল না। যদিও দুটি গোলই ছিল উঁচু মানের। প্রথম গোলের দেখা পেতে সময়ও লাগে ৫১ মিনিট! ইঘালোর গোলে অগ্রগামিতা পেয়েও তা ধরে রাখতে পারেনি ম্যানইউ। তাদের থেকেও দুর্দান্ত এক গোলে সমতায় ফেরায় নরউইচ। ৭৫ মিনিটে টড ক্যান্টওয়েলের গোলে স্কোর দাঁড়ায় ১-১।

শেষ মুহূর্তে নরউইচকেই মনে হচ্ছিল জয় নিয়ে মাঠ ছাড়বে। কিন্তু ৮৯ মিনিটে টিম ক্লোসা ফাউল করে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। ফলে আগের উত্তেজনা আর ধরে রাখতে পারেনি নরউইচ। বরং অতিরিক্ত সময়ে (১১৮ মিনিট) হ্যারি ম্যাগুইরের গোলেই রক্ষা পায় ম্যানইউ। তবে এর আগে দারুণ কিছু সেভ করে ম্যানইউর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিলেন নরউইচ গোলকিপার টিম ক্রুল।

অবশ্য এমন ঘাম ঝরানো জয়ের দায়টা ম্যানইউ কোচ সুলশারেরই। শেফিল্ডকে ৩-০ গোলে হারানো ম্যাচ থেকে পরিবর্তন আনেন ৮টি। এদের মাঝে বেশির ভাগকেই দেওয়া হয় শুরুর একাদশে নামার সুযোগ।  

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজেয় থাকলো ম্যানইউ। একই সঙ্গে এফএ কাপে ৩০তম বারে মতো শেষ চারও নিশ্চিত করলো।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম