১ আগস্ট থেকে শুরু ইংলিশ কাউন্টি ক্রিকেট

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২০, ০১:৩৬আপডেট : ৩০ জুন ২০২০, ০১:৪৫

১ আগস্ট থেকে শুরু ইংলিশ কাউন্টি ক্রিকেট মৌসুম শুরু হওয়ার কথা ছিল এপ্রিল থেকে। কিন্তু তার আগে মার্চ মাসেই যেহেতু সারাবিশ্বের সব ধরনের ক্রিকেট করোনাভাইরাসের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, ইংলিশ কাউন্টি ক্রিকেটও বন্ধ হয়ে যায়। অবশেষে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সোমবার (২৯ জুন) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সিদ্ধান্ত নিয়েছে, আগামী মাসের প্রথম দিন অর্থাৎ ১ আগস্ট থেকেই মাঠে গড়াবে ২০২০ কাউন্টি ক্রিকেট। একইসঙ্গে মেয়েদের ঘরোয়া মৌসুম শুরুর ব্যাপারেও আলোচনা চলছে, তবে সেটি জানানো হবে পরে।

খেলাটা কোন ফরম্যাটে হবে সেটি জুলাইয়ের শুরুর দিকে বসে ঠিক করবে প্রথম শ্রেণির ১৮টি কাউন্টি ক্লাব। সেই অনুযায়ী পরবর্তী সময়ে ঘোষণা করা হবে সূচি। জানানো হয়েছে ইসিবির এক বিবৃতিতে।

লাল বল ও সাদা বলের ক্রিকেট নিয়ে পরিকল্পিত মৌসুমের জন্য ১ জুলাই বা তার আগে থেকেই অনুশীলন শুরু হতে পারে-এটা জানিয়ে ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেছেন, ‘আমাদের এই খেলাটির জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।’

সকল খেলোয়াড়, স্টাফ ও অফিশিয়ালদের সুরক্ষার জন্য সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সবরকম নির্দেশনা মেনেই পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

/পিকে/
সম্পর্কিত
আবুধাবি টি-টেন লিগে দুর্নীতি, যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের নিষেধাজ্ঞা
কারফিউ, ভাঙা পিচ আর সীমাহীন কষ্ট: ভারতীয় টেস্ট দলে কাশ্মিরের আকিব নবি
প্রথম অনুশীলনেই স্বস্তির বার্তা দিলেন তাইজুল ইসলাম
সর্বশেষ খবর
দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মদপান করে দুই রুশ নাগরিকের মারামারিতে একজনের মৃত্যু, আরেকজন আইসিইউতে
মদপান করে দুই রুশ নাগরিকের মারামারিতে একজনের মৃত্যু, আরেকজন আইসিইউতে
মোদির কাছে জাকারবার্গকেই ক্ষমা চাইতে হবে: ভারত
মোদির কাছে জাকারবার্গকেই ক্ষমা চাইতে হবে: ভারত
নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও পথচারীদের চাপা দিলো বাস, একজন নিহত আহত ২
নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও পথচারীদের চাপা দিলো বাস, একজন নিহত আহত ২
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে