মেন্ডিসের গাড়িচাপায় বৃদ্ধের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২০, ১৩:২২আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৩:৪৭

কুশল মেন্ডিস। এক সাইকেল আরোহীকে গাড়ি চাপা দেওয়ায় গ্রেফতার হয়েছেন শ্রীলঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যান কুশল মেন্ডিস। মেন্ডিসের গাড়ি চাপায় মারা গেছেন ৭৪ বছর বয়সী সেই ব্যক্তি। 

দক্ষিণ কলম্বোর পানাদুরায় ঘটনাটি ঘটেছে রবিবার ভোরের দিকে। স্থানীয় পুলিশের মুখপাত্র এসএসপি জালিয়া সেনারত্নে জানিয়েছেন, ওই ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় মেন্ডিসের এসইউভি গাড়িটি তাকে ধাক্কা মারলে মারাত্মকভাবে আহত হন। হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যেই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে মেন্ডিসকে। এ সময় মেন্ডিস আসক্ত ছিলেন কিনা সেটা জানতে হাজির করা হয়েছে চিকিৎসকের সামনে।

২৫ বছর বয়সী মেন্ডিস শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ৪৪টি টেস্ট ও ৭৬টি ওয়ানডে। করোনা পরবর্তী জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের সদস্য ছিলেন তিনি। ৪৪ টেস্টে তার রান ২ হাজার ৯৯৫। ওয়ানডেতে ৮৪.৭ গড়ে তুলেছেন ২ হাজার ১৬৭ রান। এছাড়া ২৬টি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি।১৮.৬ গড়ে তার রান ৪৮৪।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম